
এরপর তারা সযত্মে খুলে দেয় বেঁধে রাখা হাত আর পায়ের দড়ি
তখনও একরামের শরীর হতে ঝরছিল উষ্ণ রক্ত।
একটি ভাঙ্গা বন্দুক আর বুলেটের খালি খোসা
অপারাধীর ভঙ্গিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে,-একরামের লাশের চারপাশে।
“আব্বু”
“আব্বু”
করুণ বেদনার্ত আর্ত চীৎকার আমাকে গ্রাস করে নেয় ক্রমাগত।
কান চেপে ধরি
আমার হাত ফুটো করে তপ্ত শীসা হয়ে সেই ডাক অতি দ্রুততার সাথে প্রবেশ করে
আমার মস্তিষ্কে।
আমি পালাতে চাই সেই পিতাহারা সন্তানের সকরুণ আর্তনাদের কাছ হতে
আমি দৌড়াই-তবুও “আব্বু” “আব্বু” ডাক আমায় ধাওয়া করে
বাংলাদেশের একপ্রান্ত হতে অপরপ্রান্তে।
আমার স্বপ্নে,আমার জাগরণে হানা দেয়
পৈশাচিক এই হত্যাকান্ড।
আমি শেখ মুজিবের নামে শপথ করে বলছি
আমি শেখ হাসিনার নামে শপথ করে বলছি
একরামকে হত্যা করা হয়েছে
জনগণের টাকায় কেনা অস্ত্রে।
০১/০৬/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

