
এই শহরে পাখি বলতে আমি কাক বুঝি
আলোর রেশ মিলিয়ে যাবার লগনে
কাকেদের হাঁক ডাক আমাকে মনে করিয়ে দেয়
এখানে শুধু তাদের বসবাস
আর তারা এ জন্যই আছে কারণ এ শহর ভাগাড়ের শহর।
এই শহরে মানুষ দেখলে আমার মানসপটে ভেসে উঠে শুধুই কাক
মানুষের মিষ্ট স্বর নয় কানে আসে কাকের কর্কশ আওয়াজ।
গুড়ি মেড়ে আগত সন্ধ্যার আকাশে বলাকার উড়ন্ত ঝাঁক দেখার
অপেক্ষায় এসে বসি কংক্রিটের ধূসর ছাদে।
এই শহর ; কংক্রিটের শহর; ভাগাড়ের শহর আমাকেও বাঁচিয়ে রাখে।
০২/০৬/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

