আমার জানা শোনার চরিত্র ঠিক যেন বেশ্যার মত
সব সময় শুয়ে থাকে বিভ্রান্তির নরম বিছানায়।
পত্রিকার পাতাগুলি অসত্য ঘটনাদের এমন করে সাজিয়ে তোলে
যেন সন্ধ্যারাতে কৃত্রিম আলোয় দাঁড়িয়ে থাকা এক একটি বেশ্যা।
আমরা যারা বেশ্যালয়ে যাইনা তারা সেই খবরবেশ্যার সাথে
সহবাসে লিপ্ত হই।
বাটপার যারা
যারা কিনা সুশীল এই বাংলায়
তারা হয়তো বেশ্যালয়ে যায়না
তবে অসত্য খবরের সাথে সঙ্গমে লিপ্ত হয়।
১৭/০৭/২০১৮
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



