
মানুষটির শরীরে ছিল সাদা রঙের জামা।সাদাকে বর্ণহীন বলা যায়?
সময়টিও বোধহয় বর্ণহীন ছিল তার।অপদার্থের আক্ষেপ থাকতে নেই-
মনে মনে ভাবে সে।অসহায়েত্বের চরম সীমানায় দাঁড়িয়ে নিজের অজান্তেই
চোখ বেয়ে জল নেমে আসে-চাকুরিটি চলে গেলো আজ।
ছেলেটিকে পড়ানো বোধহয় সম্ভব হবেনা আর।ডারউইনের তত্ব কি
পুঁজিবাদী সমাজের ভিত্তি?-তবুও তো চলতে হবে তাকে।মানুষ বলে কথা
মানুষটি মসজিদে যায়।অযু করে।নামাজ তাকে আচ্ছন্ন করে।
চোখের জল আর প্রার্থনা মিলেমিশে একাকার।
২১/০৭/২০১৮
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


