
ঝরা পাতা ঝরা পাতা
বাতস দেয় দোল
বাতাস দেয় দোল।
বৃক্ষ কি জানে কত বেদনা ঝরে পড়বার
বৃক্ষকেই কিবা দোষ দেবে
যে ঝরে সে জানে
বেদনা কেমন-ঝরে পড়বার।
ঝরা পাতা ঝরা পাতা
বাতস দেয় দোল
বাতাস দেয় দোল।
ঝরা পাতা তুমি কি জানো স্পর্শের সুখ
মাটি জানে
কতটুকু সুখ লুকিয়ে আছে সেথায়
মাটি যখন স্পর্শ পায় তোমার
তখন সে জেনে যায় এইতো সময় উর্বরতার।
ঝরা পাতা ঝরা পাতা
বাতস দেয় দোল
বাতাস দেয় দোল।
ঝরা পাতা,ও ঝরা পাতা আমিও যে ঝরছি তোমার মতন
ঝরা পাতা,ও ঝরা পাতা আমিও যে উড়ছি উত্তাল বাতাসে-তোমার মতন
মাটি,ও মাটি তুমি কি আমার মা হবে
মাথা রাখবো তোমার কোলে।
ঝরা পাতা ঝরা পাতা
বাতস দেয় দোল
বাতাস দেয় দোল।
১২/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



