
১
আকাশটা বেশ থম মেরে আছে
বাতাসও স্থির
আমি কোন ঝড়ের পূর্বভাস দিতে আসিনি।
সত্যিকার অর্থে একটি মৌসুম শেষ হলো
আর একটি মৌসুম শুরু হবে
তাই রাজনৈতিক উচ্ছিষ্টগুলি জোট প্রক্রিয়ার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে।
২
যারা ছিল আদুরে,স্বার্থান্বেষী,সেলফি বিশারদ
তাদের উৎসাহ উদ্দিপনায় কেমন যেন ভাটার টান
হবে না কেন,হানিমুন প্রিরিয়ড শেষ
সামনে ইলেকশন।
৩
“ছিপ খান তিনদার
তিনজন মাল্লা
চৌপড় দিনভর দেয় দূরপাল্লা”-
কত ছোট বেলায় পড়েছি।
৪
চেতনায় যাদের চুলকায় তাদের DNA টেষ্ট প্রয়োজন
৫
আমরা হয়তো প্রচন্ড রকমের নির্লজ্জ
তাই জনগণের উপর আস্থা রাখতে পারিনি
তাই লবিষ্ট নিয়োগ করি যুক্তরাষ্ট্রে।
ক্ষমতায় না থেকেও এতো টাকা কোথা হতে আসে?
৬
হা জনগণের উপর বিশ্বাস!
আমরা নিজেকেই বিশ্বাস করতে পারিনা।
৭
একটি ফর্দ তৈরী করতে পারো
-প্রচার
-অপপ্রচার
-ধর্মীয় সেন্টিমেন্ট
-পত্রিকার অক্ষরগুলি কে কত দামে কিনবে
-নির্লজ্জ বার্ণিকট
-ক্ষমতায় থেকে কে কত সম্পদ বৃদ্ধি করতে পেড়েছে
-গুজব
-ফেসবুক ফ্যাক্টর
৮
আমি চিনা বাদাম নিয়ে বসেছি
সামনের খেলাটা সেইরাম উত্তেজনার হবে।
১৪/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



