
আরও একটি সন্ধ্যা আছড়ে পরে বেইলী রোডের ব্যস্ত ভীড়ে
আলো দিয়ে সাজানো শপিং মলে উচ্ছল ললনাদের দৃপ্ত পদচারণা
আরও একটি বড়দিন ভিনদেশে,
যেমন হয় মানুষদের ভীড়-গুঞ্জনমুখর,
দ্বীপের মতন।
ডা. কামালের বাড়ি পার হলে পিঠা ঘর
ভাপা পিঠের ধোঁয়ায় শীতের বারতা
আর ঠিক এই সময় সংবাদ মাধ্যমগুলি নির্বাচনী জ্বরে আক্রান্ত
নির্বাচন,গণতন্ত্র,উন্নয়ন মিলে মিশে খেলছে প্রচার মাধ্যমের আঙ্গিনায়।
ডা.কামাল হোসেনের বাড়ি পার হলে পিঠা ঘর
আর কনক্রিটে ঘুমন্ত এক পথ শিশু
ভিক্ষার অদ্ভুদ এক কৌশল সন্ধ্যার বুকে
এক নারী নিরবেই এক প্যাকেট খাবার রেখে যায় শিশুটির পাশে
শিশুটি ঘুমিয়ে থাকে
যেমনটি প্রতিদিন সন্ধ্যায় ঘুমিয়ে থাকে
ডা. কামালের বাড়ি হতে দশ কদম দূরে।
২৫/১২/২০১৮
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




