
ছুটে আসা বাতাস আমাকে মনে করিয়ে দেয়, নদীর কথা
মনে করিয়ে দেয় তপ্ত দুপুরে চিৎ সাঁতারের কথা-
একটি গাভীকে টেনে জলে নামানোর কথা।
আসলে কত কিছুই তো আমরা টেনে নীচে নামাই-ইতিহাসকে,
ধর্মের সত্য ব্যাখ্যাকে
ভাল মানুষকে।
ছুটে আসা বাতাস মনে করিয়ে দেয় প্রিয়তমার কথা-
তার অভিমান,রাগ,আনন্দের কথা-
তার সাথে কাটানো চমৎকার বর্তমান সময়ের কথা ।
আর মনে করিয়ে দেয় এক কিশোরের উদ্বেগ-উৎকন্ঠায় কাটানো সময়ের কথা
যে সময় ছিল মিষ্টি,মধু মাখা-এক কিশোরীকে দেখবার আকুলতার কথা।
ছুটে আসা বাতাস মনে করিয়ে দেয়,পিতৃ পুরুষের কথা-
প্রিয়জন হারানোর তীব্র বেদনার কথা
বঞ্চনার কথা,প্রাপ্তির কথা-বাতাস ডানা ঝাপটায়
০৮/০৬/২০১৯
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৯ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



