somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টাযোগ বা সালাত পদ্ধতি

১১ ই মে, ২০১৬ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাত পদ্ধতি:
সৎকর্ম ,ধৈর্য এবং পবিত্রতা অর্জন করার পর সালাত করবার যোগ্যতা তৈরি হয়৷কেউ এমন যোগ্যতা অর্জন করলে তার জন্য শরীয়তের সালাত আবশ্যক৷দৈনিক পাঁচবার অনুশীলনের মাধ্যমে এই অনুভুতীকে স্হায়ী রূপ দেয়ার চেষ্টা করতে হবে৷শরীয়তের সালাত নফসকে অচেতন/আম্মারা হইতে চেতন/লওয়ামাতে পরিণত করে৷কিন্তু শরীয়তের সালাত নফসকে দ্বৈতস্বত্বার দ্বিধা হতে মুক্ত করতে পারেনা ফলে তার পক্ষে সন্তুষ্ট চিত্ত/মুতমাঈন হওয়া সম্ভব হয়না৷তারপর নফসের জন্যে তরীকতের সালাত জরুরী হয়ে দাড়ায়৷কারন মুতমাঈন হবার জন্য ক্বলব জাগ্রত করা জরুরী, যার একমাত্র উপায় জিকর আর জিকর শেখার জন্য কুরআন ওয়াসিলা বা মাধ্যম ধরার নির্দেশ দিয়েছে৷পরবর্তীতে ওয়াসিলার তত্বাবধানে পর্যায়ক্রমে হাকিকত এবং মারেফতের সালাত কায়েম করতে হয়৷সাধারণ ভাবে সালাতে করণীয় সমূহ স্তর ভেদে ভিন্ন হলেও মূলত তারা একই উদ্দেশ্য বা মনোভাব বহন করে৷সালাতের মূল করণীয় সমূহের মনোভাব এবং স্তর ভিত্তিক পরিবর্তন পাশাপাশি শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করছি-
নিয়ত: শরীয়তে নিজের মুখমন্ডলের সামনে নিরাকারের খোদা উপস্থিত এমন অনুভব করার ইচ্ছা পোষন করতে হবে আর তরীকতে মুর্শিদের মুখমন্ডল অনুভব করার ইচ্ছা করতে হবে৷মুর্শিদ জ্ঞান দান করলে পরে রাসুলকে অনুভব করা যাবে,তখন হাকিকি সালাত কায়েম হবে৷ তারপর রাসূল যদি কবুল করেন তবে খোদার অনুভব পাওয়া যাবে তখন খোদার মুখমন্ডল অনুভব করবার ইচ্ছা করতে হবে৷
তাকবীর: নিরাকারের/মুর্শিদের /রাসূলের/খোদার মহত্ব স্পষ্ট ভাবে ঘোষনা করতে হবে৷
তাহরীমা: নিজের ইন্দ্রিয় গুলিকে বেধে নিয়ে নিরাকারের / মুর্শিদের/রাসুলের/খোদার অনুভবের সাথে একাত্ম করাতে হবে৷
তাজকির:তারপর সুরাহ পাঠ/মুখে জিকর/ক্বলবে জিকর/জাগতিক প্রতি বিন্দুতে জিকর প্রতিষ্ঠা করে খোদাকে স্মরন করতে হবে৷
রূকু: এরপর শরীয়ত সালাতে রূকু করার বিধান আছে৷ রূকু শব্দের মাধ্যমে অবনত ,আজ্ঞাবাহী হওয়া, রুজু হওয়া বুঝায়৷(শরীয়তে যারা আজ্ঞাবাহী হয়েছেন তরিকতের সালাতে তাদের নুতন করে আজ্ঞাবহ হওয়া বা রুকু করার প্রয়োজনীয়তা থাকেনা৷)
সিজদাহ: তারপর শরীয়ত সালাতে সিজদার বিধান আছে৷ সিজদাহ অর্থাত সুজুদ বা অবিচ্ছিন্ন, বস্তুত সেজদার সময় দেহের কৌনিক অবস্হান অধিকতর চৈতন্যের অনুভব বা গভীর ধ্যানের অভ্যাস তৈরী করে৷ মানসিক ভাবে সেজদার অর্থ সর্বশক্তিমানের কাছে নিজেকে সমর্পন করা৷সমর্পনকারীর সমর্পন কবুল হলে তবেই সে ওয়াসিলা পাবে৷তার আগে সে সত্য সঠিক ওয়াসিলা পাবেনা অর্থাৎ যারা সত্য ওয়াসিলা পেয়েছেন তাদের সিজদা কবুল হয়েছে৷ (তরীকতের সালাতে তাদের নুতন করে বারবার সিজদা করার প্রয়োজন নাই৷ তরিকত পর্যায় হতে সিজদাহ কেবল ক্বাবার জন্য বরাদ্দ থাকে, তরিকতে অন্তর্ভুক্ত হবার পর নিরাকারে সেজদাহ করা ক্বাবার জন্যে মানহানীকর)
তাশাহুদ: সর্বশেষে মুর্শিদের/রাসুলের/খোদার প্রশংসা বা দরুদ পাঠ করে তৌহিদে একাত্ব হওয়া এবং মুর্শিদের/রাসূলের/খোদার একক কতৃত্বের সাক্ষী প্রদান করে সালাত শেষ করতে হবে৷

বিঃদ্রঃ দাড়িয়ে, বসে, শুয়ে বা চলন্ত অবস্হায় সালাত করার নিয়ম আছে৷সালাত জামাতে করতে হবে এমন কোনো নিয়ম নাই৷ সালাম বা মুনাজাত সালাতের অবশ্যকরণীয় অংশ নয় তাই বর্ণনা নিস্প্রয়োজন৷ তরিকতের স্তর হতে সালাত অবশ্যই মুর্শিদ বা গুরুর তত্বাবধানে করতে হবে৷হাকিকতের স্তর হতে সালাত ওয়াক্ত/খন্ড হওয়ার পরিবর্তে দায়েম/অখন্ড/নিরবিচ্ছিন্ন হয়ে যায়৷
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ১১:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×