somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধীয় অবসরের ছিন্নভাবনা-২

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
চলমান অবরোধে প্রতিদিন রাস্তায় চলাচলকারী কর্মব্যস্ত নিরীহ মানুষগুলো পেট্রোল বোমার আগুনে পুড়ছে। পোড়ার হাত থেকে ট্রাক ড্রাইভার থেকে শিশু; কেউই রেহাই পাচ্ছে না। কেউ জানে না কে কবে পুড়বে? কোথায় পুড়বে? কতটুকু পুড়বে? বেশী না কম? বাসে পুড়বে নাকি ট্রাকে পুড়বে; নাকি সিএনজি, হিউম্যান হলারে? সবই অনিশ্চিত! নিজে সেফ থাকলেও জানে না কেউ, কখন তার জন্য দুঃসংবাদ হয়ে আসবে বাবা-মা ভাই-বোন-স্বামীর পোড়ার খবর!

এই যে আমি লিখছি আর শুনছি- কলিগ মান্নান ভাইয়ের মোবাইল কথোপকথন; গতরাতে যাত্রাবাড়ীতে পুড়ে যাওয়া এক দুর্ভাগা মানুষের কথা; যিনি আমাদেরই এক ডিলারের বোনের জামাই যার মাথাসহ মুখোমন্ডল পুড়ে গেছে। স্থান হয়েছে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে। বুঝলাম! ফোনের অপর প্রান্ত থেকে সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে! এটা শুনে মৃত্যু ভয় সবাইকে গ্রাস করছে। আগুনে পুড়ে মৃত্যু বড়ই নির্মম; আহত হয়ে বেঁচে যাওয়া আরও!

২)
আশ্চর্য হয়ে খেয়াল করছি- কিছু কিছু মানুষ; নিরীহ মানুষদের উপর পেট্রোল বোমা মারাটাকে সমর্থন করছে; অন্যকে মেরে নিজের ভাল চাচ্ছে! নিজেদের আদর্শের প্রতিষ্ঠা চাচ্ছে! বাংলায় একটা প্রবাদ আছে- “নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা” – সব দেখেশুনে প্রবাদটি যারা তৈরি করেছে সেইসব নাম না জানা প্রাচীন মানুষদের স্যালুট জানাতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে- তোমরা আসলেই আমাদের চিনেছিলে!

৩)
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- আমাদের দেশে ক্রমেই একটা ফিল্ড তৈরি করা হচ্ছে বোমা বর্ষণের; সন্ত্রাসবাদের বাজার তৈরি করা হচ্ছে! এখানেও একটা বাংলা প্রবাদ মনে পড়ছে, “কানাকে পথ দেখিয়ে লাভ নাই!” প্রবাদে ‘বাংলা’ আসলেই অনেক ধনী।

বাড়ীর সেন্টমার্টিনে বেড়াতে যেতে যখন গেটপাস লাগবে; তখনও বাঙ্গালী খুশি হবে কারণ সেই প্রবাদ ‘অন্যের যাত্রাভঙ্গ’! তবে মনে করি, এবার বাঙ্গালীর, ‘বানরের রুটি ভাগে’র গল্পটার কথাটাও মনে রাখা উচিত! আবার এটাও বলতে ইচ্ছে করছে- This is not end; It’s a just beginning!

৪)
একটা গল্প বলি- আমাদের পাড়ার একটা ছেলেকে ছোটবেলায় আমরা দুরা বলে ক্ষ্যাপাতাম। এখানে বলে রাখি আমাদের অঞ্চলে কচ্ছপকে ‘দুরা’ নামে ডাকা হয়। ক্ষ্যাপাতে ক্ষ্যাপাতে ওর নামই একসময় ‘দুরা’ হয়ে গেল। আসল নাম আমরা কেউই জানি না। কারণটা বলি-

দুরা’র বাবা বাজার থেকে একটা বড় কচ্ছপ কিনে এনেছে। কচ্ছপটা যেন পালাতে না পারে সেইজন্য দুরার বাবা সেটাকে বাড়ীর আমগাছের নিচু ডালে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে। এমন সময় দুরা খেলাচ্ছলে ঝুলন্ত কচ্ছপের মাথার নিচে যেয়ে বলছে, দুরা আজ তোরে আমরা খামু, রান্না করে খামু” হটাৎ করেই কচ্ছপটি তার কুঁচকে রাখা মাথা দিয়ে দিলো এক কামড় দুরা’র ঠোঁটে। কচ্ছপের কামড় বলে কথা; মাথা কেটে তবেই দুরার রক্ষা!

অবরোধীয় অবসরের ছিন্নভাবনা-১

২৪/০১/২০১৫ সকাল ১১.৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×