somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হারানো দিন গুলি..............

১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় বহমান।আর এই বহমান সময়ের স্রোতে জীবনের ভেলা ভাসিয়ে ছুটে চলি আমরা।ছুটে চলি অবিরাম অসীমের উদ্দেশ্যে।আর এই চলার পথেই আমাদের ভেলাকে নোঙ্গর করি কোন এক তীরে।সেখানে আমরা লাভ করি সঙ্গীর সান্নিধ্য।কিছুদিনের পরিচয়।আবার একসময় সময়ের স্রোতে হারিয়ে যাই।হারিয়ে যাই একে অন্যের থেকে।জীবনের ভেলা হয়তো কখনও ফিরে আসে না সেই তীরে অথবা হয়তো আসে।তা আসুক আর নাই আসুক সেই তীরে ফেলে আসা সময়গুলো সময় সময় মানুষ ধরে রাখে তার মনের ঘরের গহীন কোনে।আর কোন এক নিঃসঙ্গ একাকী প্রহরে মনের কোনে জমে থাকা স্মৃতি এসে হানা দেয় তার মনের দুয়ারে।

এমনি সময় আমার ফেলে আসা শৈশবের সোনাঝরা দিন।আজ এই বৃষ্টিস্নাত সকালে আমার বহুতল বাড়ির বারান্দায় বসে যখন এক হাতে চায়ের কাপ নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি বিস্ফোরিত নয়নে,আমার মনের মণিকোঠায় জমানো সেই দিনগুলি আবার ফিরে ফিরে আসছে।মনে বাজছে কবির কবিতা-

পুরনো সেই সুরে
কে যেন ডাকিছে দুরে।

আসলেই আমি আমার পুরনো দিনের ডাক শুনতে পাচ্ছি আজিকার এই বাদল ধারার মধ্যে।আমাকে বৃষ্টির একেকটি সুক্ষ্ম তীব্র ফোটা আমার স্মৃতিতে সুচ হয়ে ফুটছে।আর মনের কোনে ভাসছে সেই সব বৃষ্টিভেজা দিন গুলি।সেই শৈশব সেই বৃষ্টি অবগাহনের আনন্দ।আমার সেই খেলার সাথীরা।তাদের চেহারা আজ হৃদয় পটে ভেসে উঠছে।সে চেহারা অবশ্যি দশ বার বছর আগেকার।আমি জানি না আজ তারা দেখতে কেমন হয়েছে।শত মানুষের ভিড়ে যদি দেখাও হয়ে যায় কোন দিনই চিনতে পারব না একে অন্যকে।কিন্তু আমরা যে সময়টাকে ফেলে এসেছি সেই ছোট্ট মফঃস্বলটিতে সেই সময়টা হারায়নি আমার আমাদের কারো হৃদয় হতেই।

মনে পড়ে কোন এক ছুটির সকালের মিষ্টি রোদে আমাদের বাড়ির উঠোনে
সকলে মিলে অর্থহীন খেলায় মেতে উঠা কিংবা ঘুম পালানো কোন দুপুরে বাড়ির সবাইকে ফাকি দিয়ে আমাদের সেই জায়গায় ছুটে যাওয়া।কিংবা কোন চঞ্চল বিকেলে বাজি ধরে পুকুরে ঝাপ দেয়া।মনে পড়ে ভুত দেখতে বাড়ির পাশের এক পরিত্যক্ত জঙ্গলে সন্ধ্যায় বসে থাকা।ভুত দেখতে না পেয়ে আমার গো ধরে বসে থাকা অথবা আমাকে জঙ্গল থেকে বের করতে না পেরে আমার বন্ধুদের ভুত সেজে ভয় দেখানো।উফফ।কী ভয়ই না পেয়েছিলাম।সে সব কথা ভাবলে আজ আপন মনেই হেসে উঠি।আর সেই হাসি আড়াল করে রাখে হৃদয়ের চাপা কান্নাকে।আমার সেই দিন কেবলই আমার মনের কোনে ভেসে উঠে।আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলি।

এই কী ভাবিস- ছোট বোনের ডাকে বাস্তবে ফিরে আসি।আমার হাতের চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে।বোনকে কিছু একটা বলতে যাব এমন সময় অনুভব করি চোখের কোন বেয়ে বিন্দু বিন্দু জলের ধারা গড়িয়ে আসছে।
চোখে হাত ডলতে ডলতে বোনকে বল্লাম,চোখে কী যেন পড়েছে।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×