সুনসান নীরবতা ভেঙ্গে নিঃসঙ্গ পাখি ডানার শব্দে প্রকম্পিত করে আকাশ। আকাশের বিশালতার মাঝে সে ছড়িয়ে দেয় আপন নোনা সময়ের ঘ্রান।তারপরে আবার সে হারায় ভয়াবহ নিঃশব্দতার মাঝে। আকাশে জোছনা থাকে না, তারারা হয়তো জ্বলে উঠে না সেদিন আকাশের জন্য।শব্দহীনতার ঝা ঝা স্পন্দন বেজে চলে অবিরত। নিচে পৃথিবীর বুকে এক এক করে জ্বলে উঠতে থাকে সান্ধ্যপ্রদীপ।পাখির সেদিকে যেন ভ্রুক্ষেপ নেই ; অথবা কোন নির্জন জানালার পাশের জীর্ণ দেয়ালে সে বসে থাকে।দেয়ালের পাশে আজ কোন প্রাণের স্পন্দন নেই ; অথবা কোন কিশোরীর কাটানো ভাবালু সময় সেখানে জাগিয়ে রাখে প্রাণহীন তীক্ষ্ম জীবনের ছায়া। কোন এক কিশোরীর এলোমেলো ছুটে চলা , অর্থহীন ভাবে ছোটাছুটি করা উঠোনের বুকে । আর কিশোরীর জীবনে যেনো কোন কষ্ট নেই; অথবা সে কষ্ট পাবার অনেক উর্ধ্বে। আনমনে বসে থাকা কিশোরী তার পুরনো কোন এক হারিয়ে যাওয়া খেলনার খোঁজে দৃষ্টি দিয়ে বিদ্ধ করে উঠোনকে এবং বারান্দাকে।সান্ধ্য তরল অন্ধকারে ঘোর লাগা বিষণ্ণতার সন্ধান মেলে। দূরে রাস্তার উপরের সোডিয়াম লাইটের বিষণ্ণ আলোর দিকে তাকিয়ে থেকে জন্মের শুরু থেকে বিষণ্ণতা মস্তকে ধারণ করা খুঁটিগুলোর সাথে চোখাচোখি হয় তার। তারা কথা বলে চলে ক্রমাগত। জন্মে বিষণ্ণতা বয়ে আনা খুঁটিগুলো তার নিচের নোনা সময়গুলোকে ছড়িয়ে দিতে থাকে।সে সময়ের মাঝে থাকে জীবনের বিষণ্ণ গল্প সংগ্রামের গল্প মানুষের গল্প। অনাদি কালের সাক্ষী বয়ে চলা আঁধার তরল থেকে ঘনীভূত হতে চায় সোডিয়ামের স্বৈরাচারী বাধা উপেক্ষা করে। পথচারীর পায়ের খস খস শব্দ শোনা যায় শোনা যায় মানুষের কান্নার গল্প শোনা যায় নেশাতুর মানুষের প্রকাণ্ড অথচ মানবীয় আকুতি। ভাজে ভাজে জমা রাখা কষ্ট গুলোকে পরতে পরতে ছড়িয়ে দিয়ে আঁধার গ্রাস করতে চায় সকল অলস সত্তাগুলোকে।ইঁদুর অথবা পেঁচারা আঁধারের আগমনীতে বের হয়ে আসে জীবনের খোঁজে। আঁধারের মাঝে ফুলেরা সবাই কালো হয়। কালো ফুল তরল আধার জীবনের শব্দের সংলগ্নহীন সময়ের মাঝে কোন এক সত্তার নিঃস্তব্ধ বিষণ্ণ গান তীব্র ভাবে বেজে চলে জীবনের খোঁজে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।