মালেকি ,হাম্বালি ,শাফিই, হানাফি চার টি মাজহাব ই কুরআন ও সহিহ হাদিসের উপর প্রতিস্তিত।এই চার মাজহাব সারা দুনিয়ায় স্বীকৃত এবং রাসুলের সকল হাদিসের উপর আমল হচছে এই চার মাজহাব কে মানার মাধ্যমে।এখন অনেকেই বলেন যে ইমামগন এর সময়ে হাদিস সমূহ একত্রিত ভাবে ছিল না তাই ইমামগন এর মাজহাব এর মধ্যে অনেক মাসআলা গত ব্যাপারে জঈফ হাদিস কে ভিত্তি বানান হয়েছে।আসলে ইমাম চতুষ্টয় এবং তাদের আমলের অন্যান্য ফকিহ ও হাদিসবেত্তারাই হাদিস সংগ্রহের গুরুত্তপুরন দায়িত্ব পালন করেছেন তাই আজ আমরা হাদিসের এক বিশাল ভাণ্ডার পেয়েছি।যাদের আমলে হাদিস সংরক্ষণ করা হয়েছে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিয ছিলেন তারা কিভাবে কোন বিচার বিবেচনা ছাড়াই মাসআলা বয়ান করতে পারেন।আসলে উলামায়ে কেরামের মতামত এই যে প্রত্যেক মাসআলায় সহিহ হাদিস পেশ করা শুধু মুশকিলই নয় বরং অসম্ভব,আপনি গবেশনা অধ্যয়ন এবং অনুসন্ধান করে দেখতে পারেন।আর তারা যেসব মাসআলা বয়ান করেছেন সেই সব ব্যাপারে সহিহ হাদিস আছে,আর যেসব মাসআলা জঈফ হাদিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো সম্পর্কে একটি প্রশ্নই রইল সকল ভাইএর কাছে,কোন মাসআলার বিষয়ে কিয়াস করার চাইতে উক্ত বিষয়ে মজবুত হাদিস না পাওয়া গেলে দুর্বল হাদিস গ্রহন উত্তম নয় কি? কিয়াসের চাইতে দুর্বল হাদিস গ্রহন উত্তম।
তাই ইমামগনের কিছু মাসআলা দুর্বল রেওয়াআত থেকে বয়ান করা হয়েছে।আবার দেখা জায় একটি বিষয়ে অনেক হাদিস উত্তম শনদ বিশিষ্ট,আবার ওই হাদিসের বিপরীত কিছু সহিহ হাদিস রয়েছে, এ ক্ষেত্রে ইমাম চতুস্তয়ের মধ্যে মাসআলার ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায়,যেমনটি নামাজে হাত রাখার ব্যাপারে ঘটেছে বা রফউল ইয়াদাইন এর ব্যাপারে।নামাজে রফউল ইয়াদাইন করা,না করা উভয় বিষয়েই সহিহ হাদিস বর্ণিত আছে।তাই সমগ্র উম্মতের মধ্যে দুই প্রকার হাদিসের উপরই আমল করা হচছে মাজহাব মানার মাধ্যমে।এরকম হচছে না যে একটি হাদিসকে মানা হছে আরেক্তি হাদিসকে পুরপুরি ছেড়ে দেওয়া হচছে।
আবার অনেকে মাজহাব কে ৭৩ ফেরকার সাথে সম্পৃক্ত করেন,কিন্তু রাসুলের (সা)এর ফেরকা বিষয়ক হাদিসটি এই মাজহাব এর দিকে ইঙ্গিত করে বলা নয়।৭৩ ফেরকার ব্যাপারটি আকিদা গত। ৭৩ টি দল এরকম হবে যে তাদের মধ্যে আকিদা বা বিশ্বাস গত পার্থক্য দেখা যাবে।যেমন মুরজিয়া,খারেজী,শিয়া,মুতাযিলা ইত্যাদি সম্প্রদায়। এদের মধ্যে আকিদা গত পার্থক্য দেখা যায়।কিন্তু সেই এক ফেরকাই জান্নাতি বা এরকম একদল লোক জান্নাতি যাদের আকিদা রাসুল ও তার সাহাবিদের অনুরুপ। তাই আমাকে আল্লাহ ও তার রাসুল (সা) সম্বন্ধে সহিহ আকিদা পোষণ করাই জরুরী মনে করতে হবে।আর ইমাম চতুষ্টয়ের মাজহাবের উপর আস্থা রাখতে হবে। আর প্রত্যেক ইমাম এর শাগরেদরাই কিছু না কিছু ব্যাপারে তাদের উস্তাদ দের বিরোধিতা করেছেন। কেননা তারা ছিলেন ইজতিহাদ এর জ্ঞান সম্পন্ন, কিন্তু ইমাম আবু হানিফা র এর শাথে ইমাম আবু ইয়ুসুফ এর যে বিরোধিতা তার বেশির ভাগ ই সুন্নাত এর ব্যাপারে মত পার্থক্য । কিন্তু ইমাম আবু ইয়ুসুফ নিজেই হানাফি মাঝাবের সবচেয়ে বড় প্রচারক ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




