গায়রে মুকাল্লিদরা নিজেদের সালাফী বলা ঠিক নয়। কারণ-সালাফ বলা হয় পূর্বসূরীকে যারা মানে। কিন্তু ওরা আসলে কোন সালাফকেই মানে না। যেমন যদি বলা হয়-গায়রে মুকাল্লিদ আলেম আব্দুর রহমান মোবারকপুরী তুহফাতুল আহওয়াজীতে লিখেন-মোজার উপর মাসাহ করার হাদীস ঠিক নয়, ওরা বলে-আমরা ওকে মানি না”।
যদি বলা হয়-আপনাদের কিতাব আওনুল মাবুদে শামছুল হক আজিমাবাদী লিখেন-“পয়গম্বর স্বীয় কবরে জিবীত থাকেন, আর যে রুকু পায় সে ঐ রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে”। ওরা বলবে-আমরা একে মানি না।
তারপর যদি বলেন-আল্লামা শাওকানী তার কিতাব নাইলুল আওতারে লিখেছেন-“রুকু যিনি পান, তিনি সেই রাকাত পেয়েছেন বলে ধর্তব্য হবে, এবং নবীরা কবরে জিবীত”। ওরা বলবে-আমরা তাকেও মানি না।
যদি বলা হয়-শায়েখ ইবনে তাইমিয়া-২০ রাকাত তারাবীকেই প্রাধান্য দিয়েছেন তার বিখ্যাত গ্রন্থ মাজমুআ ফাতওয়া ইবনে তাইমিয়াতে। ওরা বলবে-আমরা তাকেও মানি না।
যদি আরো উপরে গিয়ে বলা হয় যে, ইমাম বুখারী ১ নং খন্ডে ৭৪১ পৃষ্ঠায় তিনি বলেছেন-এক মজলিশে ৩ তালাক দিলে ৩ তালাকই হয়, ওরা বলবে যে, আমরা তাকেও মানি না। আর হযরত ইমাম মুসলিম রহঃ বলেন-যখন কিরাত পড়া হয়, তখন চুপ থাক। ওরা বলবে যে, আমরা তাকেও মানি না।
যদি আরো উপরে গিয়ে বলা হয়-ইমাম আবু হানীফা রহঃ ইমাম শাফেয়ী মাসায়েল বলেছেন। ওরা বলবে-আমরা তাদেরও মানি না।
যদি বলা হয়, আরো উপরে গিয়ে হযরত ওমর রাঃ তারাবীহ ২০ রাকাত বলেছেন, এবং ৩ তালাককে ৩ তালাক বলে ফাতওয়া দিয়েছেন। ওরা বলবে-আমরা তাকেও মানি না।
এবার বলুনতো-পূর্ণ উম্মতের মাঝে সালাফ [পূর্ববর্তী] আছে কে? যাকে তারা মানে? ওরা সালাফী? না খালাফী [পরবর্তী]?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




