
তবে কি থিরেসা মে ই হতে যাচ্ছেন, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী?
ডেভিড ক্যামেরন বলেছেন, বুধবার সন্ধ্যায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্থলাভিষিক্ত হবেন।
এদিকে থিরেসা মে এক সংবাদ সম্মেলনে তার ভিশন তুলে ধরেছেন।
"কনজারভেটিভ পার্টির নেতা হতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত বোধ করছি।এই ক্যাম্পেইন
এ অংশ নেয়া বাকি প্রার্থীদের প্রতি রইল আমার শ্রদ্ধা।
বিশেষভাবে এংগেলা এজেলের প্রতি, তার অমায়িক আচরণ আমাকে মুগ্ধ করেছে।
এছাড়া ও আমি সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি এতদিন চমৎকারভাবে ব্রিটিন কে নেতৃত্ব দিয়েছেন।
আমি প্রধানত তিনটি উদ্দ্যেশ্য কে সামনে রেখে এ ক্যাম্পেইন এ অংশ নিয়েছি।
প্রথমত,আমাদের দেশ এখন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এক কঠিন অবস্থার মাঝে রয়েছে।
ব্রেক্সিট মানে ব্রেক্সিট। আর এটাকে আমরা সফল করতে চলেছি।
দ্বিতীয়ত, আমাদের সকলকে দেশের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তৃতীয়ত, আমরা শুধুমাত্র বিশেষশ্রেনীগোষ্ঠী নয় বরং সর্বসাধারণ এর জন্য কাজ করব।
আমরা সবাইকে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেব।
এবং আমরা বিশ্বাস রাখি,এভাবেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছুতে পারব।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

