
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বিকাল
৪টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুয়ায়ুন আখতার জানান,
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের চাউক অঞ্চলে;
কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে মিয়ানমারে ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ভুমিকম্পে পাগানে অবস্থিত কমপক্ষে ৯৪টি ইটের তৈরি প্যাগোডা ধ্বংস হয়ে গেছে।
ধর্মমন্ত্রনালয়ের এক সূত্রে জানা গেছে, এ ভুমিকম্পে ২,২০০ টিরও বেশী প্যাগোডা ও মন্দির ধ্বংসের
মুখে পড়েছে যা নির্মিত হয়েছিল দশম থেকে চৌদ্দতম শতকে।
আর এতে অর্থের জোগান দিত ইউনেস্কো। (সূএ: সিসিটিভি নিউজ)
এসব ভুমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা। ছোট ছোট ভুমিকম্প দিয়ে তিনি আমাদের রিমাইন্ডার দিতে থাকেন।
তারপরও যদি আমরা ঠিক না হই তারপর আল্লাহ প্রেরণ করেন তার মহা গযব।
মানুষ না শুনুক না বুঝুক, প্রতিটা দীর্ঘশাসের কথাও আল্লাহ লিখে রাখেন!





সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


