somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"লেমন জেস্ট কেক"

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপকরণ :
ডিম ৪ টি,
চিনি ২ কাপ,
তেল দেড় কাপ,
সামান্য ভ্যানিলা এসেন্স,
১ টেবিল চামচ হলুদ লেমন জেস্ট,
১ টেবিল চামচ লেমন জুস

কেক ফ্লাওয়ারের জন্য:
ময়দা ৩ কাপ,
বেকিং পাউডার ২টেবিল চামচ,
গুঁড়া দুধ দেড় টেবিল চামচ

পদ্ধতি :
একটি চালনিতে ময়দা, বেকিং পাউডার, গুড়াঁ দুধ একসাথে চেলে নিয়ে একটা পাত্রে রাখুন।
এবার আরেকটি পাত্রে, ডিম ৪টির সাথে সামান্য লবন দিয়ে বিট করুন।
যখন ডিমের মিশ্রণ টি আয়তনে দ্বিগুণ হবে এবং বড় বড় বুদবুদ থাকবে না,
তখন এতে অল্প অল্প চিনি দিয়ে আবার বিট করুন। এবার এতে তেল দিয়ে বিট করুন।
এবার এতে অল্প ভ্যানিলা এসেন্স মেশান।
মেশানো শেষে এতে লেবুর রস আর লেমন জেস্ট দিয়ে বিট করুন।

বিটারের কাজ শেষ। এবার এতে আস্তে আস্তে কেক ফ্লাওয়ার মেশান।
কেক ফ্লাওয়ার তিন স্টেপে আস্তে আস্তে মেশাবেন।
ওভার মিক্সিং করবেন না। শেষে এই কেক মোল্ড কে বেকিং ডিশে ঢালুন।
এবার প্রিহিট ওভেনে, ১৬০/১৭০ ডিগ্রি তাপমাত্রায় ২৫/৩০ মিনিট বেক করুন।



টিপস:
১) বেকিং ডিশ প্রস্তুতি : বেকিং ডিশের আকারের মত পেপার/কাগজ কেটে নিন।
এবার কাগজটি কে ডিশে বসান। এতে তেল দিন যাতে পুরো কাগজ ভিজে যায়।
এবার এতে কিছু অল্প ময়দা ছড়িয়ে দিন।
একে উল্টে অতিরিক্ত ময়দা ফেলে দিন। এর ফলে ডিশ থেকে কেক আলাদা করা যাবে খুব সহজে।
আর সবসময় এই ডিশ আগে রেডি করে রাখবেন।
২) হ্যান্ড বিটার কখনোই এক নাগাড়ে বেশিক্ষণ চালাবেন না।
৩) তরল দুধের পরিবর্তে গুড়ো দুধ ব্যবহার করুন। এটি কেক কে মোলায়েম হতে সাহায্য করে।
তবে বেশী ব্যবহার করলে কেক কম ফুলতে পারে।
৪) যদি মনে হয়, কেক মোল্ড খুব বেশী শক্ত হয়ে গেছে,তবে তেল দিয়ে পাতলা করুন।
অনেকেই ময়দা বেশী দেয় কিন্তু পরিমাণ মত তেল দেয় না, ফলে কেক শক্ত হয়ে যায়।
৫) কেক বানাবার পাত্রগুলো সর্বদা শুকনো রাখুন।
৬) কেক হয়েছে কিনা জানতে টুথপিক ইউজ করতে পারেন।
৭)গরম অবস্থায় কেকের চারধার ছুড়ি দিয়ে কেটে রাখুন। পুরো কেকটা তখন খুব নরম থাকে।
একটু অসাবধান হলে ভেঙে যেতে পারে। তাই ঠান্ডা হলে এরপর কেকটিকে উল্টে সার্ভিং ডিশে রাখুন।
৮) গরম গরম কেক খেতে কার না ভাল লাগে!
এটাকে যতদিন ফ্রিজে রাখবেন, এর মোলায়েম ভাব কমে তত শক্ত হতে থাকবে!
আর সাধারণ তাপমাত্রায় এটা অনেকদিন ভাল থাকবে ইনশা~আল্লাহ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×