মিছে তোমায় খুজি, মেঘেদের ছায়ায় ।
নেই তুমি রূপালী পৃথিবীর এ-লোকে,
চাঁদ- ফুল হয়ে থাকো বিশালতার বুকে ।
চলমান নদীতে আকাশের প্রতিচ্ছবি হয়ে
ভেসে রও কলকল নদীর খেয়ালে ।
তবু রাত শেষে আলোর মত....
মরিচিকার পর সত্যের মত..........
তুমি আসবে......
আসবে আমায় আমার পৃথিবী ফেরাতে ।
তাইতো নুপূর রিনিঝিনি ঝংঙ্কার তোলে....
আকশের বুকে ঝিকিমিকি তারারা খেলে ।
চন্দ্রিমা শোভিত এ-পূর্ণিমা রাত্রিতে,
মেঘলা আকাশ আয়োজন করে বৃষ্টি ঝরাতে.......।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


