আজকাল নিজেকে খুব বড় বড় লাগে, সত্যিই তো অনেক বড় হয়েছি আমি, নিজের কষ্ট হয়েছে আমার, এই নতুন জিনিসটা যা একান্তই আমার।
আগে পড়েছিলাম কোথায় যেন, এমন একটা বয়স আসে যখন ছেলে-মেয়েদের তিনটি জগৎ থাকে-একটি সবার জন্য উন্মুক্ত, একটি আপনজনদের, আর তৃতীয়টি আলাদা শুধুই নিজের জন্য। হ্যাঁ আমি এখন সে তৃতীয় জগতের অস্তিত্ব অনুভব করি, যে জগতটার বাসিন্দা শুধুই আমি, হাসি-কান্না-দুঃখ-ক্ষোভ অনুভূতি সব আমার নিজস্ব।
বাইরের জগতে আমি খুব রিয়েলস্টিক, ভিতরের আমি ভীষন অভিমানি আর কল্পনাবিলাসী। আজ আমার আঠারো হল, তবু বলতে পারি আমার মত জীবনের এত রূপ অনেক বড় মানুষের-ই অদেখা। জীবনে সব কিছুই পেয়েছি , দুঃখ বিলাসী আমি কষ্টের সব ছবি দেখে ফেলেছি, আজকাল শুধু মাঝে মাঝে স্বপ্নরা হারিয়ে যায় আমার.......সত্যিই অনেক বড় হয়ে গিয়েছি ।
জীবনটাকে বহুদিক থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি বুঝে গিয়েছি একই পৃথিবীতে মানুষের বহু রূপ থাকে আর সময় মানুষকে বদলে দেয় ভীষনভাবে। কিছু কিছু মানুষ মুখোশের অন্তরালে নিজের আসল ছবিকে লুকিয়ে রাখার চেষ্টা করে, সেই সব মুখোশধারীরা যে সর্বদা নিজ স্বার্থে অপরের ক্ষতি সাধনে তৎপর...... এগুলো এখন আর আমার অজানা নয় ।
আমার যেটুকু ধারনা হয়েছে তাতে জীবনটাকে যেমন করে নিব , জীবনটা ঠিক তেমনই....কষ্টের করে দেখলে কষ্টের, আনন্দের ভাবলে আনন্দের ।
তবে অন্যের প্রতি আশা না থাকাই ভালো, এটাই মানুষকে কষ্ট দেয় ।
প্রকৃতি তার নিয়মে আমার শৈশবকে কেড়ে নিয়ে বড় হওয়ার মিছিলে ফেলেছে আমাকে। আজ এই সময়টাতে এসে ছেলেবেলাকে মিস করছি খুব, এই বড় হওয়াটা ভাল লাগছেনা আমার। বড় হওয়াটা কঠিন ভীষন ,ভীষন কঠিন..........
তাই আজকের দিনটি আগমনি স্বাধিনতা প্রাপ্তির আনন্দ করার নাকি চিন্তামুক্ত উচ্ছল শৈশবকে হারাবার শোক পালনের তা ঠিক বুঝতে পারছিনা।
.......................শুধু এটুকু জানি, নতুন এক জীবনের সবে শুরু হল, সামনে বহু পথ বাকি............নতুন দিনের লড়ুকে যোদ্ধা হিসেবে আমি প্রস্তূত, আমাকে অনেক দূর যে যেতে হবে, আমার গন্তব্যের শেষ সীমানায় আমাকে পৌছুতেই হবে................
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।