হঠ্যাৎ বিকেলের শেষ আলোতে দেখেছিলাম আমার বসন্তকে।
দুজন চুপটি করে বসেছিলাম কিছু প্রহরকে ঘিরে
আমরা অজানাকে নয়, সম্পূণ নিজেস্ব যা, তাই চিনে নিচ্ছিলাম নতুন করে।
প্রহর গুলো গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল ভালোবাসার রংটুকু মেখে ।
চুপটি করে থাকাটাই ছিল তখন বুদ্ধিমানের মতো
নতুবা দুনয়নের মুগ্ধতায় কথাদের খেই হারিয়ে যেতো ।
আমরা কোন তালগোল চাইনি
চাইনি অনাহুত শোরগোল,
বিনা বাক্য ব্যয়ে বহুদিনের কল্পনাকে বাস্তবতায় মিলিয়ে নিতে,
শুধু চেয়েছিলাম একান্ত কিছু প্রহর ।
আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম নিষ্পাপ মুখের হাসিটি তখন
অদেখা অথচ অদ্ভুদ চিরচেনা কবিতার ভাষাগুলোর মতন ।
বসন্ত দিনের প্রতিক্ষণ পেয়েছি হৃদয়ের মাঝে আপন মন্দিরে
প্রকৃতির বৈচিত্রের ঝড় আর মনের গহীনে প্রাপ্তি উৎসবে ।
বিধাতার প্রতি মাথা নত হয়ে যায় শুকরিয়ায়
এসব তারই অশেষ কৃপা ছাড়া আর কিছু নয়
জীবননদের জলরাশি রংধনু রঙ্গে রঙ্গিন চির বসন্তকে পেয়ে
বসন্ত আগামীর বুকে আলপনা আঁকে সুখের হাতছানি হয়ে ।।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।