যিনি সাংবাদিকতা করেন তিনি 'ই সাংবাদিক।
জনগনের কাছে প্রকৃত যুক্তি, তথ্য, উপাত্ত সহকারে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করাই সাংবাদিকের কাজ।
কিন্তু একজন সাংবাদিক কি সেই কাজ করে থাকেন।
হয়তো করেন, কিংবা করেনা…!
সাংবাদিক দুই ভাবে হয়।
১। প্রকৃত শিক্ষায় শিক্ষিত সাংবাদিক হ'ওয়া।
২। প্রেস ক্লাবের বারান্দায় ঘুরে সাংবাদিক হ'ওয়া।
আমি প্রথম পক্ষের সম্পর্কে সমালোচনা করব না, কারন আমি অশিক্ষিত।
দ্বিতীয় পক্ষ সম্পর্কে আমার স্বল্প মেধায় যা ধরছে, তা হলো.…
এরা আসলে সাংবাদিক নয়, প্রকৃত পক্ষে দালাল।
এই দালালদের কারনে দেশের মিডিয়া জগতকে মানুষ এখন আর বিশ্বাস করেনা।
বিশ্বাস হারিয়ে বিপাকে প্রকৃত সাংবাদিকরা।
সামান্য কিছু টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানিয়ে, মানুষকে ব্ল্যাকমেইল করে সেই অর্থ উপার্জন একজন নিষ্ঠাবান সাংবাদিকের কাজ নয়।
দেশের মিডিয়া মাধ্যম গুলোর প্রতি অনুরোধ, এই রকম তুরুইল্লা মার্কা মানুষদের যেন সাংবাদিকতার এই মহান পেশায় নিযুক্ত করা না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



