বাংলা ভাষার শ্রেষ্ঠ ৫০০টি গানের একটা তালিকা করতে চাচ্ছি। গান যে ঘরানারই হোক, সমস্যা নেই, ধ্রুপদি-রক-র্যাপ-মেটাল যা হোক, কেবল তা বাংলায় হলেই হল। আপনার কাজ শুধুমাত্র পছন্দের গান আর শিল্পীর নামটা দেওয়া, যত বেশি দিতে পারেন তত ভালো।
তারপর আমি সকল তথ্য একত্র করে ব্লগে আর ফেসবুকের নোটে প্রকাশ করব, যাতে প্রিয় গানগুলো হাতের নাগালে থাকে। সবসময়।
ফেসবুকে পোস্ট দিয়েছি একটা, কিন্তু ব্লগে আরও গুছিয়ে করতে চাই কাজটা। তথ্য পেলে ক্রমশঃ আপডেট করা হবে এই পোস্ট।
মনে রাখবেন, সবাই তথ্য দিলে তবে কাজ এগোবে। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

