somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলভার্ন ভাইয়াকে বলছি...

১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলভার্ন ভাইয়া,
আপনি সামু থেকে আপনার সব পোস্ট সরিয়ে নিয়েছেন। এটা দেখে প্রথমে কষ্ট পেলেও এখন বলব আপনি সঠিক কাজটিই করেছেন। আপনি সামু ব্লগের যোগ্য নন।
মনে আছে নিশ্চয় যখন আপনার বাবুয়া নিকটা ব্যান করে দেয়া হলো? আপনার অপরাধ ছিলো আপনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। হ্যা, একটি। এখন এই ব্লগে অশ্লীল ভাষার জোয়ার এসেছে। কুৎসিত বাক্যের বন্যায় ভেসে যাচ্ছে ব্লগ। তাতে কি হয়েছে?
কোনরুপ সতর্কতা ছাড়াই আপনাকে ব্যান করায় আপনি হারিয়েছিলেন আপনার অমূল্য ২৪৪টা পোস্ট। যার কোন কপিই আপনার কাছে ছিলোনা। সে হারানো কি আপনার কাছে সন্তান হারানোর মতই বেদনাদায়ক ছিলো না?
বাবুয়ার বেলায় সামু কতৃপক্ষ ছিল খড়গ-হস্ত। এখন উনারা অনেক সহনশীল, নমনীয়। তাইতো যারা ব্লগে অশ্লীল বাক্যের বন্যা বইয়ে দেয় তাদেরকে সামান্যতম সতর্কও করা হয়না।

আপনি কি পারবেন এমন করে গালি দিতে? পারবেন না। তাই বলছি আপনি এখানে বেমানান।
যারা আপনার লেখার ভক্ত, তাদের মধ্যে দুজন আপনার এই চলে যাওয়া নিয়ে কতৃপক্ষের দৃষ্টি-আকর্ষন মুলক পোস্ট দিয়েছিলেন। সে পোস্ট এখন নোংরা ডাষ্টবিনে পরিনত হয়েছে।

অনেকেই চলে গেছে, আপনি স্বইচ্ছায় গেছেন। আর ফিরে আসবেন না এখানে। যেখানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও আপনাকে ছাগু সম্বোধন করা হয়। আপনি বিজ্ঞ, জ্ঞানী, ভালো লেখক। আপনার লেখনী চালিয়ে যান। আমরা যারা আপনার লেখার ভক্ত তারা ঠিকই আপনাকে খুঁজে নেবো। দুঃখ শুধু এটাই- আপনার এই চলে যাওয়া নিয়ে যারা উল্লাশ করছে তাদেরকে কোনরুপ জবাব দিতে পারছিনা। কারন তাদের ভাষা আমার জানা নেই।

হয়তো এই পোস্টের কারনে অনেকেই আমার পোস্টে এসে মাইনাসের বন্যা বইয়ে দিবেন। তাতে আমার কিছু যায় আসেনা। এটুকু কথাও যদি না বলতাম তবে আমার নিজের বিবেকের কাছেই আমৃত্যু লজ্জিত হয়ে থাকতাম।
যাখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্লগার জুলভার্ন আমাদের হৃদয়ে সব সময়ই উপস্থিত থাকবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×