somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিনের মিথ্যে প্রেম

৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পছন্দের মানুষটাকে ক্ষণিকের জন্য হলেও নিজের কাছে পাওয়া মানে দুনিয়ার অন্যতম সেরা অনুভূতিকে পাওয়া। সে উদ্দেশেই ওরে বললাম ফেসবুক এর চ্যাট এ,
-চল বের হব। তুই আমার কাছ থেকে একটা ট্রিট পাওনা আছিস।
আগে একবার ওরে বলসিলাম যে ওরে ট্রিট দিব। সুযোগটা কাজে লাগাতে চাইলাম। প্রথমে রাজি হয়না আমতা আমতা করে, জিজ্ঞেস করে,
-কে কে যাবে, আমি বললাম আমি আর তুই আর কেউ না। তখন বলল ঠিক আছে। আমি বললাম পরের দিন ফোন দিব রেডি থাকিস।

সারারাত ঘুমাতে পারলাম না। কি কি করবো খালি এই চিন্তাই ঘুরতেসিল। কত অদ্ভুতরকম চিন্তা যার সবি অর্থহীন। কিন্তু ভালোই লাগে। অনেক আপন মনে হয়। :|

আমি ভুলে যাই তুমি আমার নউ, আমার নউ.............!!! :(

সকাল ৬টায় ঘুমালাম ঠিক ১১.৩০ এ উঠলাম। ফ্রেস হয়ে ১২টার দিকে ফোন দিলাম।
-রেডি হইসিস
-নারে আমার খুব মাথা ব্যাথা। আমি আম্মারে জিজ্ঞেস করি আগে।
-তারাতারি জানা।
-আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি।
আধা ঘন্টা না কয়েক মিনিট পরেই আবার ফোন দিয়ে বলল, দোস্ত আমরা বুধবার যাই চল। আজকে খুব মাথা ধরসে। বুধবার মাস্ট।

মেজাজটা চরম খারাপ হইলো X(। মন বলল ভাললাগার মানুষের কথায় মেজাজ খারাপ করতে হয় না। মেজাজ খারাপের স্থলে কেমন জানি একটা দুঃখ ভাব আসলো :((। ওর মাথা ব্যাথা আমার সামনে থাকলে বেটার খবর ছিল। আমার দিনটাই মাটি হইলো।

রাতে ফোন দিলাম। একটা জিনিস খেয়াল করসি এরে ফোন দিতেই আমার ভয় লাগে #:-S । কেন জানি না। আবার মাঝে মাঝে কি বলবো তাও খুঁজে পাই না। কিছুক্ষন কথা বলে রেখে দিলাম।

পরের দিন মেসেজ দিলাম। কাল(বুধবার) যদি না বের হস খবর আসে। মাথা ব্যাথা হলে আমি মুভ লাগায় দিবো তাও তুই বের হবি। হাসল, বলল ঠিক আছে আমাকে ফোন দিস।

আবার আগের মত এ রাতও ঘুমাতে পারলাম না।

পরেরদিন ১২টায় ফোন দিলাম।
-রেডি হইসিস?
-না, তুই কি হইয়া গেসস???
-আমি মাত্র ঘুম থেকে উঠসি।
-ঠিক আছে আমি রেডি হইতেসি।
কাঁপা গলায় বললাম,
-দোস্ত একটা রিকোয়েস্ট রাখবি??? তুই চোখে কাজল দিস। (ধুক ধুক ধুক)
-আআ তোর প্রব্লেম কি রে?(ধুক ধুক বেরে গেল)
-আরে কাজল দিলে তোরে জোশ লাগে। প্লিজ দিস।(ধুক ধুক ধুক)
-পারুম না।
আমি বের হবার সময় আমার ভাইয়া ট্যারা চোখে আমার দিকে তাকায়। কই যাস??? আমি বললাম ঘুরতে। চেহারা দেখেই বুঝলাম টের পাইসে। তারপর মিরপুর ১ এ এসে মিট করলাম। আমি দূর থেকেই খেয়াল করলাম সে কাজল দিসে। আর তারে পরীর মত লাগতেসে। How sweet :D

ঢাকা শহরে কোন মেয়ে নিয়ে ঘোরার অভিজ্ঞতা আমার নাই। ঠিক করলাম বনানী যাবো। তো মিরপুর ১ থেকে রিক্সায় গেলাম মিরপুর দুই। সেখান থেকে বি আর টি সি তে করে বনানী। পথে নানা কথা। মনের মধ্যে উন্মাদনা।

Star কাবাব এ নিয়ে গেলাম। লাঞ্চ করলাম। সাথে কথা কত। লাইফ নিয়ে ফিউচার নিয়ে। মেঝ ভাই এর বিয়ের কথার সুত্র ধরে আমার বিয়ের কথা আসলো, আমি বললাম আমি বিয়ে করবো না একজন কে ছাড়া। ও বুঝলো কার কথা বলসি। একটা নিরবতা দুজনকেই গ্রাস করল। আমি অন্যদিকে কথা নিয়ে গেলাম।

এর পর বের হয়ে রিক্সা নিলাম। গুলশান লেক এর ওইদিকে কিছুক্ষন ঘুরলাম। আমার আফসোস হইতেসিল, ধানমন্ডির দিকে গেলে হয়ত আরো ভাল হইতো। বনানীর চেয়ে অই এলাকা চিনা বেশি। কিন্তু কি নাকি গেঞ্জাম হইসে তাই ওইদিকে নিয়া যাই নাই আর। অনেক্ষন দুজনে একসাথে কিছু সময় পাস করে আবার ফিরলাম মিরপুর এ। ওকে ওর বোন এর অফিস এ পাঠায় দিলাম যাতে একসাথে ফিরতে পারে।

আর আমি? বাসায় ফিরে সারাদিনের কথা চিন্তা করতে থাকলাম। এই দিনের কথা কোন কিছুর সাথে তুলনা করা সম্ভব না, হোক না সে একপেশে ভালবাসা, মিথ্যে প্রেম। :) :) :)

পারবি তো বল কি চেয়েছি, তোর কাছে?
জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে,
করবো যে, মিথ্যে প্রেম!!! :(

29-08-2012!!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×