একটা প্রেমপত্র লিখব তোমার কাছে,
এতে থাকবে আমাদের
প্রতিদিন সারাক্ষণের হাসি-কান্নার কথা
সকাল, দুপুর, রাত
কাছে, দূরে, আড়ালে কেমন অনুভব করি তুমি-আমি
তোমাকে দেখি, বুঝি, পাই
তোমার রাগ, হাসি, দুঃখ, সুখ
এক সাথে থাকা, এক সাথে হাঁটা, কথা বলা
একটা প্রেমপত্র লিখব আজ তোমার কাছে,
তোমার ছোঁয়া, কাছে টানা, দূরে ঠেলে দেয়া
পাশে বসা, কথা বলা, চিৎকার দেওয়া
পাশাপাশি হাঁটা, গা ঘেসে চলা
তোমার আমার ঠাট্টা, তামাশা
গল্প বলা
থাকবে তাতে
একটি প্রেমপত্র লিখব তোমার কাছে
এতে থাকবে
আইব্রো বা লিপিষ্টিক ঠিক আছে কিনা তা দেখার অনুরোধ
চুঁড়ি শাড়ি ম্যাচিং হল কি না তা বলা
তোমার ব্যানিটি ব্যাগ নিয়ে হাঁটা
চুলে বা শাড়িতে ক্লিপ লাগিয়ে দেওয়া
হাঁটতে গিয়ে পিছিয়ে পড়লে অপেক্ষা করা
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



