অনেক দিন কামারের হাতুড়ী পেটা টুংটাং টুংটাং শব্দ আর দা, টাক্কল,ছুরি ধারানো শব্দ শুনি না।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক অনেক দিন কামারের হাতুড়ী পেটা টুংটাং টুংটাং শব্দ আর দা, টাক্কল,ছুরি ধারানো শব্দ শুনি না। শুনি না কোনো ফেরিওয়ালার ক্লান্তিহীন হাঁকাহাঁকি। আমার বাসার পাশ দিয়ে ছুটে যেতো দুরন্ত সাপুড়ের দল। দল বেঁধে গাওয়া সাপুড়ের বাঁশীর সুরের গান শুনি না এখন আর। এখানে সাপুড়ের দল নেই। ফেরিওয়ালা নেই। শব্দ দূষণ নেই। বাতাসে প্রেট্রোল পোড়া ঝাঁঝালো গন্ধ ভেসে আসে না। মানুষে মানুষে দ্বিমতে বাকযুদ্ধ চলে না। শান্ত স্নিগ্ধ বিশাল আকাঁশটাকে হাত দিয়ে জড়িয়ে নেয়া যায়। সেই আকাঁশে খেলা করে দুরন্ত ডানপিটে ধবধবে সাদা মেঘের দল। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয় বেলাভূমিতে আছড়ে পড়া সু-বিশাল প্রশান্ত মহাসাগরের ঢেউ। সেই বেলাভূমিতে দাড়িয়ে তবে কেনো আমার এ মন রাখালীয়া বাঁশির মত উদাসী বাউলা হয়ে যেতে চায়?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন