somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্যাকেটটা খুলতে গিয়ে হঠাৎ

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্যাকেটটা খুলতে গিয়ে হঠাৎ ভাজা চড়ুই পাখির গন্ধ পেলাম, একটু খরখরে, কিন্তু লোভ জাগানোর মত গন্ধ, স্মৃতি জাগানোর মতও কিছুটা। যখন প্রথমবার এ গন্ধ পেয়েছিলাম, খুব ছোট আমি- হাতের গুলতি তখনও নামাইনি মাটিতে, মুঠো করে ধরে আছি। আমার মা চড়ুইটাকে; আমার কিঞ্চিৎ সাহায্য নিয়ে; জবাই করে তেলে নুনে এক করে কড়াইয়ে চড়িয়ে দিয়েছেন। ঘ্রাণ আসতে শুরু করেছে। আমার মনে তখনও হত্যাকারী-ভাব জেগে ওঠেনি। তখনও মনকে অপরাধী করতে শিখিনি।
ছোট্ট চড়ুইয়ের গায়ে বলতে গেলে কোন মাংসই ছিল না, কিন্তু আমি সেটা লটপট করে খেয়েছি, আমার মায়ের হাসিমুখের সামনে। তাকেও সেধেছিলাম, তিনি খাবেন না একবার বলতেই চুপ গিয়েছিলাম, আর সাধিনি।
চড়ুইটা ছিল পাশের বাসার বড়ই গাছের ডালে, আমি উঠেছিলাম আমাদের টিনের চালে। পকেটে মাটি শুকিয়ে বানানো গুল্লি, মহামূল্যবান, হাতে পেয়ারা গাছের ভি-আকৃতির ডাল ভেঙে ঘষে মসৃণ করে বানানো গুলতি, যার দু মাথায় রিকশাস্ট্যান্ড থেকে পাওয়া রাবারের সরু রগ, মধ্যে লাল টায়ারের টুকরো। বেশ অস্ত্র!
আমার শিকারীমন ছিল না, আমি তৈয়বকে দেখে প্রভাবিত হয়েছিলাম। শৈশব প্রভাবিত হওয়ার খুব উপযুক্তরকম মন্দ সময়।
কষে টেনে ধরে মাটির গুল্লি ছোড়ার পর একজোড়া চড়ুইয়ের একটি, সম্ভবত নারীটি- আমার অনুমান; পড়ে গেলো।
সেই কবে চালানো হত্যাযজ্ঞের জন্যে আমার মন আজ সন্ধ্যায় অপরাধী হয়ে উঠলো। তখন, জ্যাকেট খুলে চেয়ারে রাখছিলাম, বাহির থেকে আসার পর; মনে হচ্ছিল, শীত চলেই যাচ্ছে।
প্রেমিকাকে, জীবনের ডালে একসনে বসে থাকা আমার নারীটিকে, বলছিলাম এই সেদিন মাত্র- ‘শীত এগিয়ে আসছে।’ আর আজই বলতে হচ্ছে, শীত চলে যাচ্ছে, বসন্ত এগিয়ে আসছে, কত দ্রুত যাচ্ছে সময়!
আসলে- যে যাকে ভালোবাসে, তার তাকে হারানোর ভয়। আমার প্রেমিকাকে যখন বলেছি, চড়ুইটি নারী ছিল, দ্বিমত সে, তার ধারণা, পুরুষটি ঝরে গেছে, নারীটি কেঁদে কেঁদে গেছে আরও অনেকদিন, গাছের মাথায় ঘুরে ঘুরে।
ঠিক যেন তাই হয়েছে; আরেকটা চড়ুইকে আমি গাছটাকে ঘিরে ঘিরে উড়তে দেখেছি, আরও অনেক অনেকদিন, আবছায়া মনে পড়ে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×