somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহরাওয়ার্দী উদ্যানের লালন মঞ্চে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোহরাওয়ার্দী উদ্যানের লালন মঞ্চে এক বৃদ্ধকে প্রায়ই একাকী বসে হুঁকোয় দম দিতে দেখা যায়। একদিন খুব আগ্রহ ভরে তার সাথে কথা বলতে যাই। কাছে গিয়ে দাঁড়াতেই আমাকে পাশে বসতে ইশারা করে সে। আমি প্রণোদিত চিত্তে বসে পড়ি। বহুক্ষণ সে কোন কথা বলে না, আমিও বহুক্ষণ তার অন্তর্মুখিতায় ব্যাঘাত ঘটাই না। একসময় বলে উঠি, এদিক দিয়ে হররোজ আসা যাওয়া করি। আপনাকে প্রায়ই দেখি, ভাল লাগে। বৃদ্ধ বলে, সব মানুষের নয়, তবে প্রায় মানুষেরই আয়না দেখতে ভাল লাগে। কেউ যত কুৎসিতই হোক না কেন, আয়নার সামনে নিজ চেহারার একটা বিশেষত্ব তার কাছে ধরা পড়বে। তখন সে তাকে ফিরে ফিরে দেখবে। মেয়েটাকে তুমি কতটা ভালোবাসো?’
হঠাৎ এ প্রশ্নে আমি বিচলিত হই। তথাপি জবাব দিই, আমার প্রাণকে যেমন।
বুড়ো বলে, দারুণ বলেছ। কোন অত্যুক্তি করনি। বলনি প্রাণের চেয়ে।
আমি মৌন থাকি। মন বলে বৃদ্ধের কথা শেষ হয়নি। আরও আছে। হুঁকোয় দুটো টান দিয়ে একরাশ নীল ধোঁয়া ছেড়ে বৃদ্ধ বলে, তোমাদের আমি লক্ষ্য করেছি আমাকে যেমন করেছ তুমি। তোমাদের প্রেম বড় প্রেম।
শুনে আমি আনন্দিত হই। কারণ মনের গভীরে আমিও তাই জানি। আমার স্বতঃস্ফূর্ত দন্তবিকাশের দিকে বুড়ো চেয়ে থাকে। বলে, যে সম্পর্ক যত বড়, তা ভাঙার কারণ তত তুচ্ছ। খুব তুচ্ছ কারণে একদিন তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে।
বুড়োর কথা শুনে তৎক্ষণাৎ আমার মাথায় খুন চেপে যায়। ইচ্ছে হয় হুঁকোটা কেড়ে নিয়ে ধাঁ করে টেকো মাথাটার ওপর বসিয়ে দিই। মুণ্ডুটা ফাঁক হয়ে যাক। নিজেকে বহুকষ্টে নিবৃত করি। দাঁতে দাঁত চেপে বলি, আমাদের সম্পর্ক ঠিক এতখানি দৃঢ় যে আপনার বাঁজা ঘিলু কোনদিনও তার ঠাহর পাবেনা। বৃদ্ধ আমাকে ফেটে পড়তে দেখে হো হো করে হেসে ওঠে। বলে, আমিও, আমিও ঠিক এমন করেই বলেছিলাম!
আমি হনহন করে হেঁটে চলে এলাম।
এরপর দু বছর কেটে যায়। বুড়োর সঙ্গে সেই উদ্ভট কথোপকথনের এক বছরের মাথায় চঞ্চলার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে যায়। কারণটা ঠিক এতটাই তুচ্ছ যে গত সপ্তাহে স্মৃতি রোমন্থন করতে গিয়ে টের পাই আমি আদৌ তা মনে করতে পারছি না। এ দু বছরের একদিনও সোহরাওয়ার্দী উদ্যানের ঘাস মাড়াইনি। আজ কি মনে করে ঢুকে পড়ি। দূর থেকে দেখি লালন মঞ্চে সে বুড়ো সেই একই ভঙ্গিতে বসে আছে। আমি কাছে এগিয়ে যাই। বুড়ো আমাকে চিনতে পারে। তামাকসেবীদের স্মৃতিশক্তি নাকি শেষ বয়েসেও অটুট থাকে। আমি কাছে গিয়ে তার পাশে বসে পড়ি।

-নাও। তাহলে তামাক খাও।

আমি তার হাত থেকে হুঁকোটা নিই। গুড়ুক গুড়ুক দুটো টান দিয়ে বিষম খেয়ে চোখে অন্ধকার দেখি। আমার মনে একটি প্রশ্ন ফেনিয়ে ওঠে। কে লোকটি? বৃদ্ধের অন্তর্কর্ণ অতিশয় পরিষ্কার। আমার প্রশ্নটি সে শুনতে পায়। বলে, আমি হচ্ছি তুমি। সেই প্রথম দিনই তোমাকে অন্য ভাবে বলেছিলাম কথাটা। যাহোক। আমার কাজ শেষ হয়েছে। বৈশ্বিক অন্তর্মুখীভ্রান্তিচক্রের আমার অংশটি পূর্ণ হয়েছে। আজ হতে আমি মুক্ত। এবার আমি তোমাতে আরেকজনাকে পশিয়ে দিয়ে যাব। তার সাথে তোমার অর্ধশতাব্দী পর দেখা হবে যখন তোমার সায়াহ্ণ উপস্থিত। সেদিন চক্রের তোমার অংশটি পূর্ণ হবে। তুমি মুক্তি পাবে।
বুড়ো কখন ভোজবাজির মতন হাওয়া। আমার হাতে তার হুঁকো। আমি স্তব্ধ হয়ে বসে রই।
অর্ধশতাব্দী, দীর্ঘ সময়।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×