somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুনাহে রিয়া বা লোক দেখানো ইবাদত (কিছুসংখ্যক ইমামদের অবস্থা!)

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাগরিবের নামায বা এসার নামাযের প্রথম দুই রাকাতের তুলনায় তৃতীয় রাকাত দ্রুত হওয়াটা স্বাভাবিক। তবে প্রথম দু'রাকাতে ইমামগণ যত ধীরেসুস্থে সূরা ফাতেহা তেলাওয়াত করেন পরের রাকাতগুলোতে তার স্থিরতা রক্ষা করেন না; উনাদের দ্রুতগতি এটাই প্রমাণ করে। এখান থেকে বলা যায়, এই শ্রেণির ইমামগণ মুসল্লিদের দেখানোর/মনযোগানোর জন্য নামায আদায় করে থাকেন। তা না হলে উনারা প্রত্যেক রাকাতেই স্থিরতা রক্ষা করে নামায পড়াতেন।
অনেক জায়গায় দেখা যায়, ইমাম সাহেব মুসল্লিদেরকে নামায পড়ানোর বেলা যতটুকু সময় অতিবাহিত করেন নিজে নামায পড়ার বেলা ততটুকু সময় ব্যয় করেন না; সেটা অবশ্যই সতর্কতার সাথে। অর্থাৎ, একজন ইমাম সাহেব যখন ইমাম হয়ে নামায পড়ান তখন ৪ রাকাতে ৬ মিনিট সময় ব্যায় করেন কিন্তু নিজে যখন একা একা নামায আদায় করেন, তখন এমন ৪ রাকাত পড়তে গিয়ে সময় ব্যয় করেন ৩ মিনিট।

আমি নিশ্চিন্তে এগুলোকে রিয়া বলতে পারি। রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদতঃ অর্থাৎ লোক দেখানোর জন্য নেক আমল করা।
পবিত্র কোরআনে বলা হয়েছে, “সুতরাং যে লোক তার প্রভুর সাক্ষাত কামনা করে, সে যেন সৎকাজ করে এবং স্বীয় প্রতিপালকের উপাসনায় অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করে।” (সুরা কাহফ্ -১১০) “আমি তাদের কৃতকর্মসমুহের প্রতি মনোযোগ দেব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবো” (আল ফুরকান-২৩)

এ সম্পর্কে পবিত্র হাদীসে বলা হয়েছে, “নবীজি (স) বলেন: ছোট শিরক থেকে তোমরা সাবধান থাক। সাহাবায়ে কেরাম (রাঃ) বললেনঃ ছোট শিরক কি? তিনি বললেনঃ রিয়া-লোক দেখানোর উদ্দেশে নেক আমল করা। যেদিন আল্লাহ পাক স্বীয় বান্দাদের প্রতিদান দেবেন, সেদিন তিনি তাদেরকে বলবেনঃ পার্থিব জীবনে যাদের দেখিয়ে তোমরা নেক আমল করতে, তাদের কাছে গমন করা। দেখ তাদের কাছে কোন প্রতিদান পাও কিনা।” (আহমদ, বায়হাকী ও তাবারানী) “মহান আল্লাহ পাক বলেছেনঃ যে লোক এমন কোন কাজ করে, যাতে আমার সাথে আর আউকে শরীক করে, তার সে কাজ তার জন্য, যাকে সে শরীক করেছে। সে কাজের সাথে আমি সম্পৃক্ত নই।” (মুসলিম, ইবনে মাযা)
“যে লোক (অপরকে) শুনায়, আল্লাহ পাকও তার বেলায় মানুষকে শুনাবেন, আর যে লোক দেখায় (অপরকে দেখানোর জন্য সৎকাজ করে), আল্লাহ পাকও তার সঙ্গে লোক দেখানো আচরন করবেন।” (বোখারী ও মুসলিম) “এমন অনেক রোযাদার আছে, যার রোযায় ক্ষুধা তৃষ্ঞা ছাড়া অন্য কিছু অর্জিত হয় না। আ এমন অনেক রাত জেগে নামায আদায়কারী আছে, যাদের অনিদ্রা বা রাত জাগা ছাড়া কোন ফলই অর্জিত হয় না।” (ইবনে মাযা, আহমদ, তাবারানী ও বায়হাকী)

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের প্রত্যেককে রিয়া থেকে মুক্ত থেকে সহীহ আমল করার তাওফিক দান করুন- আমীন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×