মৃদুমন্দ সমীরণে ভেসে, হেসে হেসে
গীত বার্তা নিয়ে এলে অতিথি হেমন্ত;
কাশবন ফেলে নির্মেঘ আকাশ বেয়ে
মিঠি মিঠি রোদে সফর, অতি সংক্ষিপ্ত।
শিশির স্নাত ঘাস ফুল কি অপরূপা
সোনালি মাঠ, খামারে সবজী সম্ভার;
দোলে, আনন্দ প্লাবন হৃদয়ে যে ছাপা
স্পর্শে তোমার, প্রহ্লাদে নাচেও প্রান্তর।
নেই আর গ্রীষ্মের দাব দাহ, রুক্ষতা
ঘরে ঘরে নবান্ন, সুখের মুখ দেখা;
নেই হিমেল হাওয়া শীতের তীব্রতা
রূপ বাহারে যেন বিনোদ প্রহেলিকা।
তুমি কি জানো হেমন্ত, মানব স্বপন ?
অধীর, কবে আবার তবে পদার্পন।
চতুর্দশপদী কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

