somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

ষড়যন্ত্র ফাঁস: বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ১৯৭৫ সালের মতো দখল করার জন্যই তারেক জিয়ার নির্দেশেই ইসরাইলের সাফাদির সঙ্গে আসলামের আর্থিক লেনদেন!

২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ষড়যন্ত্র ফাঁস: বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ১৯৭৫ সালের মতো দখল করার জন্যই তারেক জিয়ার নির্দেশেই ইসরাইলের সাফাদির সঙ্গে আসলামের আর্থিক লেনদেন!
সাইয়িদ রফিকুল হক

বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ভোটের মাধ্যমে বা যেকোনো সুষ্ঠু-নির্বাচনের মাধ্যমে আর তারেক জিয়ার অনুকূলে যাবে না। আসল কথা হলো: ভোটের রাজনীতিতে তারেক জিয়াদের আর কোনো আস্থা নাই। তাই, এখন তাদের একমাত্র আশা-ভরসা হলো: পিতৃপ্রদত্তপথ ১৯৭৫ সালের মতো পাটপরিবর্তন। আর সেই আশাতেই তারেক জিয়া ইহুদীরাষ্ট্র-ইসরাইলের শরণাপন্ন হয়েছে। প্রথমে শুনেছিলাম: ইসরাইলের গোয়েন্দাসংস্থা মোশাদের সঙ্গে তারেক জিয়ার আদর্শপুষ্টদের একটি গোপন বৈঠক হয়েছে। কিন্তু ধীরে-ধীরে সব খবর বেরিয়ে আসছে। গোয়েন্দাদের হাতে ইতোমধ্যে অনেক তথ্য চলে এসেছে। আশা করা যাচ্ছে: অচিরেই আরও তথ্য বেরিয়ে আসবে। আর একসময় হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল।

মোশাদের সঙ্গে বর্তমান বিএনপি’র শীর্ষস্থানীয় কয়েকজন নেতার গোপন বৈঠক হয়েছে। আর তাই, তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাদখলের জন্য সর্বপ্রকার সাহায্যকারী ‘মোশাদ’কে হাজার-হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। আর তাদের (মোশাদকে) একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান তথা আওয়ামীলীগসরকারকে যেকোনোমূল্যে উৎখাত করা।

তারেক জিয়ার নির্দেশে বিএনপি’র ষড়যন্ত্র এখানেই থেমে থাকেনি। মোশাদের সঙ্গে বৈঠকের পর তারেক জিয়ার নির্দেশে আসলাম চৌধুরীরা ইসরাইলের বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করেছে। আর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদকালে বিএনপির বর্তমান যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী সত্যস্বীকার করে বলেছে: শুধু বৈঠক নয় তারা তারেক জিয়ার নির্দেশে লিকুদ পার্টির এই নেতাকে হাজার-হাজার কোটি টাকা দিয়েছে—আওয়ামীলীগসরকারকে উৎখাত করার জন্য। আসলাম চৌধুরী বর্তমানে সাতদিনের রিমান্ডে। আস্তে-আস্তে ষড়যন্ত্রের সব খবর ফাঁস হচ্ছে। একই বলে ‘ধর্মের কল বাতাসে নড়ে’!

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী একজন তারেক জিয়ার নির্দেশেই আসলাম চৌধুরীরা ইসরাইলের মোশাদ ও লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আর্থিক লেনদেন করেছে। তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাদখল করার জন্য হাজার-হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে বিশ্বের একমাত্র ইহুদীরাষ্ট্র-ইসরাইলের মোশাদ ও লিকুদ পার্টিকে।

গোয়েন্দা-রিপোর্টে আরও জানা যায়: আসলাম চৌধুরীর মোবাইল-ফোনের মেসেজের মধ্যেই এইসব তথ্য পাওয়া গেছে। আর তার মোবাইলের সূত্রধরেই এসব তথ্য সত্য বলে প্রমাণিত হয়েছে। ঘটনা ফাঁস হওয়ায় আসলাম চৌধুরী দোষারোপ করেছে মোশাদের ভারতীয়-এজেন্ট শিপন কুমার বসুকে। তার ভুলের কারণেই নাকি তারা ধরা পড়ে গেছে। আওয়ামীলীগসরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রকারীদের বৈঠক হয়েছে: দিল্লিতে, লন্ডনে ও ইসরাইলে। গোয়েন্দাদের সূত্র থেকে জানা যায়: লন্ডনের বৈঠকে মি. রহমান নামের একব্যক্তির নির্দেশে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়। আর এই মি. রহমানই হচ্ছে বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক জিয়া।
গোয়েন্দা-মারফত জানা যায় একজন আসলাম চৌধুরী একজন মোসাদ্দেক আলী ফালুর মতো জিরো থেকে হিরো হয়েছে। বিএনপি করার সুবাদে আসলাম চৌধুরী হঠাৎ তারেক জিয়ার নেকনজরে পড়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আসলাম চৌধুরী পথের ফকির থেকে এখন হাজার-হাজার কোটি টাকার মালিক! শুধু তাই নয়: বিগত চারদলীয়জোট-সরকারের আমলে এশিয়ার বৃহত্তম পাটকল ‘আদমজীজুটমিল’ ভাঙ্গার কাজ পেয়েছিলো এই আসলাম চৌধুরী। আর সেখান থেকে সে দু’হাতে লুটপাট করে নিজের আখের গুছিয়ে নিয়েছে। আরও চমকপ্রদ তথ্য হলো: মোশাদের একজন নির্ভরযোগ্য বাংলাদেশীএজেন্ট হলো এই আসলাম চৌধুরী। তার নেতৃত্বে এখন বাংলাদেশে যাবতীয় নাশকতার ছক কষা হচ্ছে। আর তাকে সবসময় মদদ দিচ্ছে নাশকতার বিশিষ্ট মদদদাতা লন্ডনে অবস্থানকারী যুবসমাজের অহংকার তারেক জিয়া!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৫/২০১৬



সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×