somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

হায়রে শ্যামল কান্তি ভক্ত, স্বার্থের আশায় একেবারে সাষ্টাঙ্গপ্রণাম!

২৩ শে মে, ২০১৬ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হায়রে শ্যামল কান্তি ভক্ত, স্বার্থের আশায় একেবারে সাষ্টাঙ্গপ্রণাম!
সাইয়িদ রফিকুল হক

শ্যামল কান্তির লোকজনকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। এরা এখন আত্মগোপন করেছে নাকি? এদের কাউকে তো এখন দেখতে পাচ্ছি না। নাকি এরা লজ্জায়-ঘৃণায়-ক্ষোভে স্বেচ্ছা-কারাবাসে অন্তরীণ হয়েছে? ঠিক বুঝতে পারছি না। কেউ বুঝতে পারলে দয়া করে আমাকে একটু জানাবেন!

একজন শ্যামল কান্তিকে নিয়ে ক্রুসেড-যাত্রার মতো ভয়াবহ-তাণ্ডব ঘটে গেল দেশে! এখনও দেখতে পাচ্ছি শ্যামল কান্তির জন্য কেউ-কেউ কানধরে উঠবস করছে, আবার অতি-উৎসাহী কিছুসংখ্যক আপদ এখনও নিজের কানধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে! এই দেশে আর কত ছ্যাবলামি দেখবো?

একটি ছবি দেখে রাতারাতি কিছু মানুষ একেবারে ক্ষেপে গেল। আর তারা এই নিয়ে একজন সংসদ-সদস্যসহ বর্তমান-সরকারের চোদ্দোগোষ্ঠী-উদ্ধারের প্রচেষ্টায় নেমেছিলো। আবার কেউ-কেউ তো বলেছিলো: এই নিয়ে দেশে গণআন্দোলন হবে! আমার তখন এদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছিলো: গণআন্দোলনের সংজ্ঞা জানেন? নাকি শব্দটি লোকমুখে শুনেই বলে দিলেন! আসলে তারা একজন অসহায় শ্যামল কান্তিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলো। কিন্তু দেশের মানুষ এতো পাগল না যে, তারা কারও-কারও এইজাতীয় পাগলামিকে দেশের জন্য গণআন্দোলনের বিষয় হিসাবে বিবেচনা করবে। দেশের মানুষ এখনও এতো পাগল হয়নি।

একটি ছবি দেখে সারাদেশে রটে গেল একজন অভিযুক্ত শিক্ষককে প্রকাশ্যে কানধরে উঠবস করানো হয়েছে! আর আজ সেই শিক্ষকই প্রকাশ্য-দিবালোকে একজন মন্ত্রীর পায়ের উপর উপুড় হয়ে পড়ে একেবারে সাষ্টাঙ্গপ্রণাম করতে এতটুকু দ্বিধা করলেন না! সামান্য কালবিলম্ব পর্যন্ত করলেন না। আর আজ কিন্তু কেউ তাকে দেশের মন্ত্রী-মহোদয়ের পদধূলি নিতে বলেনি। কিন্তু তিনি স্বেচ্ছায় মন্ত্রী-মহোদয়ের পদধূলি মাথায় নিয়েছেন!

কিন্তু কীসের জন্য? আর কীসের স্বার্থে? আর কেনই-বা তিনি এসব করেছেন? আজ এটি জানতে চাওয়ার সুযোগ এসেছে। দয়া করে কেউ কি জবাবটি দিবেন?

পুনশ্চ—১: শিক্ষক হতে সবসময় মেরুদণ্ড লাগে। আরও লাগে আত্মসম্মানবোধ ও প্রবল-ব্যক্তিত্ব। আর এসবকিছু কি একজন শ্যামল কান্তি ভক্ত’র আছে?
পুনশ্চ—২: নাকি তিনি বাঁচার আশায় সেদিন স্বীয়-অপরাধ কবুল করে স্বেচ্ছায় প্রকাশ্যে কানধরে উঠবস করেছিলেন?
পুনশ্চ—৩: শিক্ষকের মর্যাদা-রক্ষার ব্যাপারে আমাদের কোনো আপস নাই।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৫/২০১৬
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সকাল ১১:৪৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×