পেঁয়াজ-সমাচার
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেঁয়াজ-সমাচারসাইয়িদ রফিকুল হক
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
খাচ্ছে কে রে পেঁয়াজ?
কোন্ রাক্ষসের লোভআগুনে
জ্বলছে বাজার আজ?
দাজ্জাল বুঝি এসে গেছে!
হচ্ছে খেলা শুরু,
দূর-দেশেতে বসে-বসে
কে যে নাচায় ভুরু!
নিম্নজাতের লোভীশুয়োর
উঠছে এখন জাতে,
কালোটাকার ফ্যাক্টরিটা
ঝুলছে এদের হাতে!
ভদ্রবেশী মাতালগুলো
করছে দেশের ক্ষতি,
বজ্রআঘাত হানতে হবে
এই পশুদের প্রতি।
দেশের ভালো চায় না যারা
তারাই জাতির ঘাতক,
জনগণের কষ্ট দেখে
হাসছে অধম-পাতক!
পশুগুলো চিনছে শুধু
কালোটাকার পাহাড়,
এদের পাপে বন্ধ হবে
মধ্যবিত্তের আহার!
রাষ্ট্র তুমি ঘুরে দাঁড়াও
পশু বধের নেশায়,
বীর-বাঙালি জেগে আছে
শক্তি দেখার আশায়।
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
বলতে হবে খুলে?
রাষ্ট্র তুমি আঘাত কর
মূলপাপীদের মূলে।
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০১৯
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন