
মূর্খগুলোর চামচা আছে
সাইয়িদ রফিকুল হক
মূর্খগুলোর চামচা আছে—গামছা বিছায় তারা,
আত্মসুখে রামপাঁঠারা হচ্ছে এখন সর্বহারা!
দেশের বুকে ভালোকিছু—চায় না তারা হোক,
শয়তানীতে আছে এদের ভীষণরকম ঝোঁক।
এই পাঁঠাদের বাড়ি কোথায়—বলতে নাকি মানা!
বুদ্ধিদোষে অধমগুলো হইছে আজব কানা।
বাপ-দাদাদের মতোই এদের মিথ্যা আছে বুকে,
দেশের কোনো ভালো কথা—নাই যে এদের মুখে।
দেশের বুকে ছুরি মেরে সাজবে এরা ভালো!
বাইরে এরা সাধু-দরবেশ ভিতরে যে কালো।
কত পাঁঠা বলছে এখন—কত ভালো কথা!
রাজক্ষমতার অভাবে আজ খারাপ এদের মাথা।
মূর্খগুলোর চামচা আছে—গামছা বিছায় তারা,
সব পাপীরা এক-জামাতে হইছে এখন খাড়া!
দেশের ভালো করতে গিয়ে করছে দেশের ক্ষতি,
মানুষ হলে আয় রে ফিরে—আদেশ তোদের প্রতি।
সাইয়িদ রফিকুল হক
২৬/১১/২০১৯
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



