somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

গল্প: নেকড়ের ছায়া

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গল্প:
নেকড়ের ছায়া

সাইয়িদ রফিকুল হক

অফিস-শেষে পারমিতা তাদের মফস্বল-শহরের সবচেয়ে বড় শপিংমলে পুজোর কেনাকাটা করতে এসেছে। সঙ্গী হিসাবে আর কাউকে না পেয়ে তাকে একাই আসতে হলো।
কেনাকাটা-শেষে সে বেরিয়ে এলো খুব তাড়াতাড়ি। বাসায় কাজের মেয়েটির কাছে রয়েছে তার ছেলেমেয়ে দুটো। একটার বয়স সাত। আরেকটির চার। এদের রেখে সে বাইরে বেশিক্ষণ থাকতে পারে না। চাকরিটা তার দরকার বলে সে করছে। নইলে কবে ছেড়ে দিতো।
আজও সে শাড়ি পরেছে। সে খুব সুন্দর করে শাড়ি পরতে পারে। শাড়িতে তাকে মানায়ও খুব।
সে রিকশার জন্য বারবার এদিক-ওদিক তাকাচ্ছিলো। কিন্তু এই অফিস-ছুটির পরে রিকশা পাওয়াটা খুব কষ্টকর। তবুও সে চেষ্টা করতে থাকে। হঠাৎ সে দেখলো, প্রায় পনেরো ফুট দূরে তিনটি যুবক একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তাদের হাবভাবে ভয়ানক হ্যাংলামি!
তার বুকের ভিতরটা অজানা এক আশঙ্কায় কেমন যেন করতে থাকে। সে এখন একটা রিকশার জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে।
সে ভগবানের সাহায্য-প্রার্থনা করতে থাকে। ওদের চালচলন ও চোখের দৃষ্টি ভয়ংকর লোভাতুর! সে বুঝতে পারে, এদের উদ্দেশ্য একেবারে খারাপ!
সপ্তাহখানেক আগে এই ছোট্ট শহরে একজন স্কুল-টিচার গণধর্ষণের শিকার হয়েছেন। এরপর থেকে তার ভিতরে আতঙ্ক যেন আরও বেড়ে গেছে। সে কোনোরকমে বাঁচার জন্য একটা রিকশা খুঁজতে থাকে।
অবশেষে সে একটা রিকশা পেল। কিন্তু কোনো ভাড়াটাড়া না-মিটিয়ে সে তাতে উঠে পড়লো। তারপর বললো, “নতুন কলোনিতে চলেন ভাই। আর একটু জোরে চালান। আমার একটু তাড়া আছে।”
লোকটি তার কথামতো জোরে চালাতে লাগলো। এখনও সন্ধ্যা হয়নি। রাস্তায় কিছু লোকজন রয়েছে। তবুও তার ভয়ভাবটা কমে না। সে যেন নেকড়ের তাড়া-খাওয়া মানুষ!
সে নিজেদের বাসার কাছাকাছি চলে আসে। তবুও সে নিশ্চিন্ত হতে পারে না যে, সে এবার বেঁচে যাবে! সে রিকশার পিছনের ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখতে পায়। ছেলেগুলো সেখানে আর নাই! তার বদলে দুটো মোটর-সাইকেলে চারজন তার পিছু নিয়েছে! এতে সে আরও ঘাবড়ে যায়।
আজকে আবার রাস্তাটাও একেবারে ফাঁকা-ফাঁকা! চারিদিকে মানুষের সংখ্যা যেন কমে গেছে। কিছুক্ষণ আগে এখানে একপশলা বৃষ্টি হয়েছে। তাইতে এই দুরবস্থা। পারমিতার এখন মনে হয়: রাস্তায় লোকজন থাকলে, ভিড় হলে তবুও ভালো। এই নেকড়েগুলো তাদের পথ আগলে দাঁড়াতে পারবে না।
সে কলোনির গেইট অতিক্রম করে ভিতরে ঢোকার পরও শান্ত হতে পারে না। রিকশাওয়ালাকে কোনোরকমে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে দ্রুত সিঁড়ি মাড়িয়ে নিজের বাসার একদম কাছে এসে পড়ে। তবুও তার মনে হয়: কয়েকটা নেকড়ের ছায়া যেন তার আশেপাশে ঘোরাফেরা করছে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১০/২০২০
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×