somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

একজন শাহরিয়ার কবির কি আসলেই মুরগি সাপ্লাইয়ার!!!!!!!!!!!

২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহরিয়ার কবির

এই মানুষটি সম্পর্কে জানা প্রয়োজন।
মুরগি চোরা শাহরিয়ার কবির?
অপপ্রচার কি তার অন্যতম উদাহরণ হচ্ছে, একজন মুক্তিযোদ্ধাকে "মুরগি চোরা শাহরিয়ার কবির" বানানো।
"পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতো শাহরিয়ার কবির" এই তত্ত্বটি নুরু গ্রুপ থেকে শুরু করে ওয়াজের মাঠ ভায়া বাঁশেরকেল্লা - সর্বত্রই ছড়িয়ে দেয়া হয়েছে।
আমার সঙ্গে কখনো দেখা না হলেও এই লোকটির মেধা, শ্রম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমি শ্রদ্ধা করি। বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়ে দীর্ঘ সংগ্রাম করা ব্যক্তিটির চরিত্র হনন করা হয়, আমরা কিছুই করতে পারি না!
শাহরিয়ার কবির রাজাকার ছিলেন এর সূত্র কি? মামুনুল হকের মতো অনেকেই বলবে, "কাদের সিদ্দিকী নিজে বলেছেন শাহরিয়ার কবির পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতো"।
কাদের সিদ্দিকীর বক্তব্য শুনুন। সেই বক্তব্যে কাদের সিদ্দিকী মানবতাবিরোধী ট্রাইব্যুনালকে ফায়দা লাভের বিচার বলে উল্লেখ করে বলেন, "রাজাকারের বিচার নিয়ে আমি বললে অপরাধ হয় আর ঐ শাহরিয়ার কবির বললে প্রশংসা হয়, রাজাকার বললে প্রশংসা আমি বললে অপরাধ?"
দিগন্ত টিভি ছাড়ার পর কাদের সিদ্দিকীই বলেছিলেন জামাতের সঙ্গে স্বর্গেও যাবে না। শাহরিয়ার কবির সম্পর্কে কাদের সিদ্দিকীর সূত্র হচ্ছে বাঁশেরকেল্লার প্রচারণা - শহীদজায়া মুশতারী শফী নাকি লিখেছেন শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতেন।
মুক্তিযুদ্ধের সময় মুশতারী শফী ছিলেন চট্টগ্রামে। তাঁর মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণাও চট্টগ্রাম কেন্দ্রিক। কাদের সিদ্দিকী ছিলেন টাঙ্গাইলে। শাহরিয়ার কবির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কারো সঙ্গে কারো যোগাযোগের কোনো সূত্র নেই।
শাহরিয়ার কবির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগদান করেন। ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম প্রকাশনাগুলো প্রকাশিত হয়েছিল কোলকাতা থেকে। সেই প্রকাশনাগুলোর একটি শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস "পূবের সূর্য"।
৭২ সালের মে মাস থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার অন্যতম উদ্যোক্তা ও সহকারী সম্পাদক ছিলেন তিনি। যার প্রতিটি পদক্ষেপের তথ্য রয়েছে তার মতো একজন ব্যক্তিকে রাজাকার বলা কাদের পক্ষে সম্ভব?
প্রচারিত হয় যে, শহীদজায়া মুশতারী শফীর "বেগম জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি" নামের বইয়ে উল্লেখ রয়েছে যে, শাহরিয়ার কবির পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতেন। মুশতারী শফীর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের নাম "মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী"।
মুশতারী শফী এবং শাহরিয়ার কবির দুজনই ১৯৯৫ সাল পর্যন্ত ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা ছিলেন। মুশতারী শফী কি একজন রাজাকারের সঙ্গে আন্দোলন করেছেন?
যে বইয়ের সূত্রে অপপ্রচার চলে সেটির নাম "চিঠি, জাহানারা ইমামকে"। এটি তার কর্মজীবন, বিশেষত নির্মূল কমিটির দ্বন্দ্ব সংশ্লিষ্ট। জাহানারা ইমামের মৃত্যুর পর মুশতারী শফী নির্মূল কমিটির আহ্বায়ক হয়েছিলেন। কিন্তু কবীর চৌধুরী, শওকত ওসমান ও হাসান ইমাম সহ বেশিরভাগ নেতাকর্মীরা শাহরিয়ার কবিরকে যোগ্য মনে করতেন। মূলত এই ভুল বোঝাবুঝিই সেই অসমাপ্ত সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করা "চিঠি, জাহানারা ইমামকে" বইয়ের উপজীব্য।
ব্যক্তিগতভাবে পরিচয় থাকলে হয়তো আরও কিছু তথ্য দিতে পারতাম। স্বল্প জ্ঞানে যা বুঝি, জঙ্গিবাদ নিয়ে শাহরিয়ার কবিরের মতো এত বিস্তৃত গবেষণা বোধহয় বিশ্বের খুব কম মানুষেরই আছে।
তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, তবে তিনি নাস্তিক নন এটা অনুধাবন করি। তিনি মেধা ও মানবতার সাধনা করেন, তাই তাকে আওয়ামী লীগার হিসেবে বিবেচনা করাও সঠিক নয় বলে মনে করি।
সবচেয়ে বড় কথা, শাহরিয়ার কবিরের মতো আজন্ম সংগ্রামী একজন মানুষকে নিয়ে বিতর্ক তোলা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।
শাহরিয়ার কবির, শামসুর রহমান, জাহানারা ইমাম, জাফর ইকবাল প্রত্যেকের চরিত্র হননের অপচেষ্টা চলেছে ও চলে। প্রজন্মকে প্রতিক্রিয়াশীল বানাতে এরচেয়ে ভালো কোনো উপায় নেই।

লেখক: ©Abdullah Harun Jewel ভাই


শাহরিয়ার কবির-সম্পর্কে আরও জানতে হলে পড়ুন:
Wikipedia link-

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×