somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

গল্প: ঝরা ফুলের কান্না

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গল্প:
ঝরা ফুলের কান্না

সাইয়িদ রফিকুল হক

দামি গাড়িটা এসে আগের মতো আজও দাঁড়ালো গলির মাথায়। এখন সন্ধ্যা হবে-হবে-ভাব! আগেও সবসময় সন্ধ্যার সামান্য আগে কিংবা পরে গাড়িটা আসতো।

মাঝে-মাঝে গাড়িটা এসে এভাবেই দাঁড়াতো। কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। তারপর এগারো-তলার নন্দিনী রাজকীয় ভঙ্গিতে লিফটে চড়ে নিচে নেমে তাতে চড়ে বসতো।
সে বসামাত্রই গাড়িটা ছুটতে থাকতো। তারপর রাজকুমারের সঙ্গে হারিয়ে যেত নন্দিনী!
রাতশেষে সকালে আবার তাকে নামিয়ে দিয়ে যেত গাড়িটা। ড্রাইভার ছেলেটি খুব বিশ্বস্ত। সে ঠিকঠাকমতো তাকে পৌঁছে দিতো। মাঝে-মাঝে গাড়িতে রাজকুমারও থাকতো।
আজও রাজকুমার ভিতরে বসে রয়েছে। তার নির্দেশে ড্রাইভার কয়েকবার হর্ন বাজালো। কিন্তু নন্দিনী আজ নামছে না কেন!
শেষে ড্রাইভার গাড়ি থেকে নেমে তাকে ডাকতে গেল।
নন্দিনী জানালার পাশে দাঁড়িয়ে পর্দাটা একটুখানি ফাঁক করে সবকিছু দেখছিল। আজ সে কোথাও যাবে না। শুধু আজ নয়, আর কোনোদিন সে এভাবে কারও রাজকীয় অতিথি হবে না। এই তার স্থির সিদ্ধান্ত আর দৃঢ় প্রতিজ্ঞা। এই রাজকুমারের বদৌলতে তার একটা ফ্ল্যাট হয়েছে, ব্যাংকেও কিছু টাকা জমেছে, বড়-বড় বাংলোতে আর ফাইভ-স্টার হোটেলে রাত-কাটানোর মতো বিরাট অভিজ্ঞতাও হয়েছে। তার শরীরটাও এখন দেখতে হয়েছে বিবাহিতা রমণীর মতোই। আর বেশি বাড়াবাড়ি করলে তার ভিতরে একটি মানবশিশুর অস্তিত্ব আবিষ্কৃত হতে পারে!
সে জানতো, রাজকুমার তাকে বিবাহ করবে না। তবুও এতদিন তার মনের এককোণে ছোট্ট একটা আশা জেগে ছিল! মানুষ যে আশা করে বসে থাকতে বড় ভালোবাসে! কিন্তু গতমাসে শহরের অভিজাত পরিবারের এক মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তার রাজকুমার। এখন তার আর-কোনো আশা নেই! আর মরাগাছে কখনো ফুল ফোটে না!
সে এখন ঝরা ফুল! আর ঝরা ফুলে কখনো পূজার কিংবা প্রেমের মালা গাঁথা হয় না!
ড্রাইভার দরজার পাশে দাঁড়িয়ে কলিংবেলটা চাপলো। একবার, দুইবার, তিনবার। বারবার চাপলো! কিন্তু দরজা না-খুলেই ভিতর থেকে নন্দিনী শুধু বললো, “তোমার সাহেবকে বলবে, আর কখনো যেন এখানে না-আসে। আর বলবে, তার ফুল ঝরে গেছে!”
ড্রাইভার তবুও অপেক্ষা করতে থাকে শেষ একটা আশায়। কিন্তু আশার বাগানে আর গোলাপ ফোটে না! শেষমেশ আরও কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকেও কোনো সাড়াশব্দ না-পেয়ে সে নিচে নেমে যেতে থাকে।
একটু পরে গলির মোড় থেকে গাড়িটাও অদৃশ্য হয়ে যায়। আর আকর্ষিত হৃদয়বীণার তারও হয়তো ছিন্ন হয়ে গেল!

আর নন্দিনী বাসার ভিতরে বিছানায় উপুড় হয়ে শুয়ে ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদতে থাকে। শ্রাবণের অঝর ধারার মতো তার দুচোখ থেকে শুধু জল পড়তে লাগলো। সে জীবনে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিল! কিন্তু আজ তার এ কী হয়ে গেল!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১২/২০২০
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×