somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

আজকাল কংকালগুলোর খুব দাপট

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকাল কংকালগুলোর খুব দাপট
সাইয়িদ রফিকুল হক

আজকাল কংকালগুলোর খুব দাপট!
এরা কথা বলছে সদম্ভে উচ্চস্বরে,
আর রক্তমাংসের মানুষগুলো
চুপসে আছে ফাটা বেলুনের মতো!
দেহধারী লোকগুলো জবুথবু হয়ে
দিনশেষে শুধু শরীরের উষ্ণতা খোঁজে।
আর কংকালগুলো সর্বভূকের ন্যায়
আগ্রাসী ক্ষুধায় সাবাড় করছে আমাদের সবকিছু!

নধরকান্তি দেহগুলো বার্ধক্যের আগেই
কেমন করে যেন হয়ে গেছে অসাড়-নিঃসাড়!
হোটেল-রেস্টুরেন্টে দেখি মাংসের দলাদের
কতরকম হৈহুল্লোড়র আর দাপাদাপি!
তারপর তারা দিনশেষে আবার সম্পূর্ণ নিস্তেজ।
কিন্তু কংকালগুলোর কোনো ক্লান্তি নাই,
তাদের চোখেমুখে খুনের নেশা আছে আগের মতো,
আর তারা অবিরামগতিতে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র।

সেদিন রাস্তায় একটা কংকাল আমাকে দেখে
খুব স্পর্ধাভরে ভাংচি কাটলো কয়েকবার!
তাকে ধরতে পারিনি, সে মিশে গেল ভিড়ের মধ্যে,
আমি তাকিয়ে দেখলাম, আরও কত কংকাল শহরজুড়ে!
মানুষের দেশে মানুষগুলো আজ কীসের নেশায়
কেমন হয়ে গেছে যেন! তারা একেবারে উদভ্রান্ত,
মানুষের অবর্তমানে মাঠ, ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি
এমনকি আমাদের সোনার দেশের ভূখণ্ড দখলের
ভীষণরকম পাঁয়তারা করছে আজ সেই কংকালগুলো।
তাদের চোখেমুখে সাপের মতো কী এক ভয়ংকর জিঘাংসা!

আশা করি, আমাদের দেশটাকে সবাই চিনবেন,
না-চেনার মতো তেমনকিছু নাই পৃথিবীতে কারও,
অনেক রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছিলাম আমরা,
আমাদের মহাত্মা পূর্বপুরুষগণ পবিত্র এক স্বপ্ন দেখে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লড়েছিলেন দেশের জন্য।
সেইসব পবিত্র আত্মা এখনও আছেন আমাদের হৃদয়ে,
তবে কেন আমরা এখনও ভয় পাই সেই কংকালদের!
আজ তারা ভোলপাল্টে নতুন লেবাসে পুরাতন মদের মতো
জায়েজ হতে চাচ্ছে নতুন কোনো লোভাতুরের বোতলে!
কেউ-কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রচণ্ড শক্তিতে,
কিন্তু এখনও যে ঘুমিয়ে আছে সিংহভাগ মানুষ!
তবে কি এই দেশ চলে যাবে সেই কংকালের অধীনে?
আজ কংকালগুলোর খুব দাপট দেখছি দেশের সর্বত্র,
তবুও কি হে মানুষ, তোমরা থাকবে চুপচাপ শুয়ে-বসে?


সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×