কিছু আড্ডা.…
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন হলো বন্ধুদের সাথে আর আড্ডা মারি না, অনেক বছর হলো সেই সোনালি বিকেলে সাগর পারে বসে সুর্যদয় দেখা হয় না, সেই যে ছোটবেলায়- ফুটবল নিয়ে স্মৃতিবিজরিত স্কুল মাঠে আর যাওয়া হয় না। অনেক তো বয়স হলো, সেই সোনালি বিকেলগুলো আর ভুলতে পারি না। আমার সেই বাল্যকালের বন্ধু রিফাৎ প্রাইমারি স্কুলে যে আমাকে ছাড়া টিফিনই খেত না তাকেও খুব মনে পড়ে, খুব। কোথায় যে গেল দিনগুলো? স্মৃতিগুলো যেন অনেক ঝাপ্সা। সত্যি প্রাইমারি স্কুলের জীবনটা খুব মজার ছিল। আমার আজো মনে আছে কুত কুত খেলা, গা ছোয়ান্তি, বউ চুরি আরো কি কি নাম ঠিক এখন মনে আসছে না সেই খেলা খেলতাম আমরা। ছেলা-মেয়ে হাত ধরাধরি করে। কিন্তু এখন, সেসব এখন অতীত। চতুর্থ শ্রেণী থাকা অবস্থায় আমি গ্রামের বাড়ি বেড়াতে গেছি, অচেনা পথ, অচেনা মানুষ রাস্তা গেলাম ভুলে। গন্তব্য আর খুঁজে পাই না। এদিকে আবার আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সেই ঘটনা যখন আমার মা এসে ক্লাসের সব বন্ধু-বান্ধবির মাকে বলল থকন সবার যে কি হাসাহাসি। লজ্জায় তো আমার মুখ লাল। ক্লাস সিক্স সেভেনেও তো কত স্মৃতি। সেসব এখন খালি মনে পড়ে। এভাবেই হয়তবা বুড়ো হব। নিজের নাতি-নাত্নিদের গল্প শোনাব। আমরা কত আনন্দ করেছি, তোমাদের মত যান্ত্রিক জীবনযাপনে আমরা অভ্যস্ত ছিলাম না। তারা শুনে হাসবে, পৃথিবীটা এরকমই। মানুষকে কখনো কাঁদায়, কখনো হাসায়,
পড়ে রয় স্মৃতি
মনেরি পাতায়…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন