খোঁজ আপনারে
তৈয়ব খান
সাধুর সাধনা সদা সতত সংসারে
ষড়রিপু বাধ সাধে সিদ্ধি লভিবারে
লোভ কাম ক্রোধ ঘৃণা হিংসা ও নেশা
সৈন্য সামন্ত নিয়ে সাধুতে মেশা।
মানুষ কি সাধু কিবা সাধুরা মানুষ!
জবাব খুঁজতে পাছে তাড়া করে মোষ।
তাড়া খেয়ে যায় ওকি! ভণ্ড নাকি?
যে বোঝার বুঝে নিক; যা বোঝার বাকি।
আমি আমি চিৎকার! আমিই কি আমি?
ভণ্ড সাধুর বেশে করে ভণ্ডামি।
চারিদিকে ফাঁদ পাতা পালাবে কোথায়?
ভেতরে কে পথ খোঁজে ইতি উতি চায়।
দু’দিনের দুনিয়ার এই কারাগারে
পথহারা আমি সব খোঁজ আপনারে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




