আমার পরিচিত এক নানা ছিলেন (রক্তের সম্পর্ক নয়)। তিনি পুরোনো ঢাকায় থাকতেন। উনার আদি বাড়ি টাঙ্গাইলে। তিনি বৃদ্ধ বয়সে আমাদের ধামরাইতে ব্যবসা করতেন এবং আমাদের বাসায় ভাড়া ছিলেন। হাসি ঠাট্টার ছলেই তার সাথে আমার সম্পর্ক। জীবিত থাকাকালীন আমাকে খুব ভালবাসতেন, গল্প করতেন। এ কৌতুকটা তার মুখে শোনা।
লক্ষ্মৌর নবাব এলেন ঢাকায় বেড়াতে। ঢাকার নবাব যথারীতি আদর আপ্যায়ন করিয়ে রাতে কোমল বিছানায় ঘুমাতে দিলের অতিথি নবাবকে। মাঘ মাস। রাতের প্রথম প্রহর, তীব্র শীত। আজ থেকে চারশ বছর আগে ঢাকায় শেয়াল ডাকতো। তো সেদিন রাতেও শিয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনে লক্ষ্মৌর নবাব মনে করলেন, শেয়ালরা একযোগে কোন কারণে কাঁদছে। বিষয়টি তিনি ঢাকার নবাবের কাছে জানতে চাইলেন।
ল: ভাই সাহাব! ইয়ে গিদধন কিঁউ রোনা হ্যায়?
ঢা: বাহারমে বহুত জার থা। গিদধরকো ঠাণ্ডা লাগতা হ্যায়। ইসি লিয়ে রোনাজারি করতা হ্যায়।
ল: বহুত দুখকা বাত হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়- ইয়ে গিদধরকো কম্বল ভেজ দোও।
ঢা: বহুত আচ্ছা!
পরদিন রাতে লক্ষ্মৌর নবাব আবার শেয়ালের ডাক শুনে ঢাকার নবাবের কাছে জানতে চাইলেন: কিঁউ ভাইসাহাব! গিদধর ফির কিঁউ রোনা?
ঢা: আরে ভাই! ইয়ে রোনা নেহি। খুশিকা গানা হ্যায়। কাল আপ গিদধরকো কম্বল দিয়া হ্যায় না! ইসি লিয়ে সব গিদধর মিলকর আপকা শুকুর গুজার করতা হ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




