ব্লগার বন্ধুরা
আপনাদের অনেক দিন ধরে হাসাতে পারিনা। কারণ আমি নিজেই হাসতে পারিনি গত দুই সপ্তাহ। কেননা, গত ২৯ ডিসেম্বর শনিবার ফজরের সময় আমার বাবা ইন্তেকাল করেছেন। মনটা বেদনায় ভারাক্রান্ত ছিলো। যত দিন যাচেছ, বেদনার ক্ষতের জ্বালাটা তত জ্বলছে। সে যাক। দেখি হাসির আড়ালে বেদনাটা কাটাতে পারি কিনা।
নিজে হাসি অপরকেও হাসাই
নিজের কষ্ট অন্য হৃদে বসাই।
এবার কৌতুকটা শুনুন:
দুইভাইয়ের ঝগড়া। বিশাল বাড়ির মাঝখানে পাচিল তুলে দেওয়া হয়েছে। কেউ কারো মুখ দেখে না, কথাবার্তাও বন্ধ। একদিন হঠাৎ দুর্ঘটনায় বড় ভাইয়ের ছেলে মারা গেলো। বড়ভাই দুঃখভারাক্রান্ত মন নিয়ে এলাকার লোকজন সাথে করে ছেলেকে দাফন করে রেখে আসার পর ছোটভাই বাড়ির ওপাশ থেকে চেঁচিয়ে বলছে:
ইশ্। অর পোলায় মারা গেছে! হেয় জানি আমার কেউ না! আমারে না জানাইয়াই এলাকার লোকজন নিয়া একলা একলা দাফন কইরা আইলো, আমারে ইট্টু জিগাইলও না। আইচ্ছা, ঠিক আছে, আমারে কয় নাই, আমারও পোলা আছে। আমার পোলা মারা গেলেও আমি ওরে (বড়ভাইরে) কমু না। একলা একলা দাফন দিয়া আমু................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




