ভালোবাসার এই দিনে
তৈয়ব খান
ভালো কি কেউ বাসবে বলো
ভালোবাসার এই দিনে
এই তো সুযোগ পরখ করে
পথের সাথী নাও চিনে।
মনের চোখে নাও দেখে
ভালোবাসার সঙ্গীকে।।
হৃদয় খাঁটি হলেই কেবল
ভালোবাসার ফোটবে ফুল
শরীর শুধু বহিরাবরণ
অন্তরটাই আসল মূল।
অমনি মূলের করো খোঁজ;
পেলে এ দিন আসবে রোজ।।
বাসনা এই সব হৃদয়ে
ভালোবাসার ফুল ফুটুক
জনে জনে মনে মনে
বিশ্বপ্রেমের ডাক উঠুক।
জাগুক ফাগুন সব প্রাণে
ভালোবাসার এই দিনে।।
ফেলে আসা চলার পথে
থাকেই যদি দাগ কালো
এই দিনে তা মুছতে পারো
জ্বালতে পারো ফের আলো।
যে আলোতে আগাম পথ
চলতে পারো নাও শপথ।।
ভালোই যদি বাসবে তবে
বাসার মতো যাও বেসে
মানব মনে অমর রবে
সর্বযুগে সব দেশে।
প্রেমিক কবি তাই বলে
যুগে যুগে কৌশলে।।
পূণ্যবানে পূর্ণতা পায়
বরণীয় বিশ্বময়
জীবন ক্ষুদ্র হলেও জেনো
কীর্তি কারো হ্রস্ব নয়।
আপনাকে নাও চিনে
ভালোবাসার এই দিনে।।
১৩.০২.১৩
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।