somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয় সখা সিগারেট গলাগলি করি

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজেটে সিগারেটের দাম বাড়াতে আমি খুবই দুঃখ পেয়েছি। নিঃসঙ্গ জীবনে সিগারেট যে কী পরিমাণ বন্ধুর কাজ করে, এটা অধূমপায়ীরা কোন দিনই বুঝবে না। স্রষ্টার ১৮হাজার মাখলুকের মধ্যে তামাকও একটি মাখলুক। এর ক্ষতির দিকটাই তথাকথিত স্বাস্থ্য সচেতন মানুষ ফলাও করে প্রচার করে। কিন্তু তারা সিগারেটের স্বাদ কী, খেতে কেমন তা জানে না। স্বীকার করি সিগারেটের একটা উগ্র গন্ধ আছে। এ কারণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে; তাতে কষ্ট পাই নি। কেননা, এতে সিগারেটের ক্ষতিকর দিক থেকে বাকিরা ভালো থাকবে। কিন্তু তাই বলে প্রতি বছর বাজেটে সিগারেটের দাম বাড়িয়ে সরকারের সত্যিকারের কোন লাভ হয়েছে? বাজেট ঘোষণা না হতেই একশ্রেণির অতি মুনাফাখোরেরা দাম বাড়িয়ে কোটি টাকা লুটে নিচ্ছে। সরকারের খাজাঞ্চিতে জমা হচ্ছে অশ্বডিম্ব, ভোগান্তি হচ্ছে আমার মতো ধূমপায়ীদের। ভাবা যায় কদিন আগেও ৫ টাকায় একটা গোল্ডলিফ কিনতাম। অথচ এখন কিনতে হচ্ছে ৬ টাকায়। তার মানে প্যাকেট প্রতি দাম বেড়েছে ২০ টাকা! সরকার যদি থেকে প্যাকেট প্রতি দশ টাকাও পায়; তাহলে মনকে সান্ত্বানা দিতে পারতাম। কিন্তু না মন সান্ত্বনা পাচ্ছে না। কেননা, সরকারের চেয়ে লাভ যার বেশি হচ্ছে তারা ব্যবসায়ী। ইচ্ছে করছে নিজেই তামাকের চাষ করি, সিগারেট বানাই, তারপর খাই। এতে এক টাকাও কেউ পাবে না। কারণ আমার ব্রেনে নিকোটিন দরকার।
আমি পুলিশ, সরকারি আমলাদের মতো ঘুষ খাই না, সিগারেট খাই
আমি ডাক্তারদের মতো রোগির সর্বনাশ করে টাকা কামাই না, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে, অতিরিক্ত ঔষুধ লিখে দুর্নীতি করি না, শুধু সিগারেট খাই। আমি স্কুল ব্যবসায়ীদের মতো ছাত্র-ছাত্রীদের কাছে থেকে বাণিজ্য করি না, শুধু সিগারেট খাই। আমার পছন্দের বিরুদ্ধে এতো কথা কেন? ধূমপান করে আমি আমার নিজের সর্বনাশ যদি নিজে করেই থাকি তো বেশ করেছি, এতে কারও জ্ঞান দেওয়ার দরকার নেই। যে দেশে পররাষ্ট্র মন্ত্রি সমকামীদের উৎসাহ দেয় সেখানে সিগারেটের বিরুদ্ধে এত কথা বলা ঠিক না। যার ইচ্ছা খাবে, ইচ্ছা হবে না; খাবে না। কিন্তু আমি খাবো এবং খেতেই থাকবো।
সিগারেটের বিরুদ্ধে এতো কথা বলা হচ্ছে; সিগারেট মৃত্যুর ঝুঁকি বাড়ায়। কেন, ঢাকা শহরে যে কলকারখানার কালো ধোয়া, গাড়িঘোড়ার অজস্র বিষাক্ত নাগরিক জীবনকে দুর্বিসহ করে তুলেছে; এতে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু সিগারেটের জন্য?

আমার দাবী:
সিগারেটের উপর সমস্ত প্রকার ট্যাক্স নেওয়া বন্ধ করুন।
বিশ্বের সমস্ত ধূমপায়ীরা ঐক্যবদ্ধ হোন।
প্রয়োজনে ধূমপায়ীরা পৃথিবীর যে কোন একটা প্রান্তে স্বেচ্ছা নির্বাসন নেবো। আমাদের সাথে থাকবে সিগারেট, লেখার কাগজ আর কালি। আমাদের আর কিছুর দরকার নেই। কেননা, সভ্য পৃথিবীর রূপ আমার দেখা হয়ে গেছে। আমি অরণ্যে ফিরে যাবো।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×