somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি কাব্য

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৈফিয়াত: এ লেখাটির জন্য কৈফিয়াত দিচ্ছি। গতকাল ২০শে জুলাই ২০১৩ মধ্যদুপুর। হঠাৎ দেখি পূবাকাশ কালো করে শ্রবণের ঘন মেঘ জমেছে। একটু পর খুব ঠাণ্ডা বাতাস বইতে শুরু করলো। তারপরেই ঘন মুষলধারার বৃষ্টি। শ্রাবণ মাস। শ্রাবণের ধারা যে এতো সুন্দর আগে এমন করে দেখা হয় নি। ঝরে পড়া বৃষ্টির ফোটাগুলোকে এতো জীবন্ত মনে হচ্ছিল টিনের চালে ঝম ঝম করে কে যেন শব্দ তুলে নেচে চলেছে মনে হচ্ছিল। কতদূরে কদম ফুল ফুটেছে জানিনা, বাতাসের ঝাপটায় মাঝে মাঝে কদম ফুলের গন্ধ ভেসে আসছিলো। আবেশে বিবশ করা শ্রাবণের এই রূপ দেখে নিজেকে সংযত রাখা দায় হয়ে উঠেছিলো। মনের ভেতর গুতোগুতি করছিলো কবিতার লাইন। আর মনে হচ্ছিল বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি। কিন্তু না, ইচ্ছে থাকা সত্ত্বেও তা সম্ভব ছিলো না। মন প্রাণ ঢেলে বৃষ্টির নাচ দেখছিলাম, গান শুনছিলাম। এর মাঝে কার ছবি যেন হৃদয়ে এক লহমার জন্য ভেসে উঠলো। কোথায় যেন হারিয়ে গেলাম তারপর। মনে হলো যার ছবি বুকের পাঁজর ভেদ করে ছায়াছবির মতো মনের পর্দায় ভেসে উঠলো; সে-ও কি আজ এমন মধ্য দুপুরে মুগ্ধ করা শ্রাবণের রূপ দেখছে কিনা! আবেগে আপ্লুত হয়ে জানালার পাশে দাঁড়িয়ে দুই হাতে বৃষ্টির ছাট্ ছুঁয়ে দেখছে কিনা! না, জানা নেই.. সে কি করছে... জানার উপায়ও নেই। সারাদিন এটা ভাবতে ভাবতেই চলে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। রাত গভীর হলো। তারপর সে যেন কবিতার রূপ ধরে এসে আমার সামনে দাঁড়ালো। আর লিখিয়ে নিলো কবিতা...

মধ্য দুপুরে ঝরে শ্রাবণের শ্রাবণী
পূবাকাশ জুড়ে তার কালো চুলে বিনুনী-
ঢাকা পড়ে গেছে সব। কুন্তল আঁধারে
অপরূপ রূপ তার ফোটে উঠে বাহারে!
বিস্মিত চোখে দেখি বারিধারা মায়াময়
সুকোমল! কী তরল! জীবন্ত কথা কয়।
বাতাসের বাঁশি বাজে বরষার বাদলে
জলনারী নাচে ভারি ঝমাঝম পা ফেলে।
অনাবিল সুখ এ যে! সুশীতল চারিপাশ
মুগ্ধ কবি’র মন; করে কবিতার চাষ।
দূরে থেকে ভেসে আসে কদমের সৌরভ।
সবকিছু ছাপিয়ে বুকে কার অনুভব!
সে-ও কি মুগ্ধ আজ! জানালায় দাঁড়িয়ে
বৃষ্টির ছাট্ ছোঁয়- দুই হাত বাড়িয়ে!

কাঁঠালতলা, মনিপুর, মিরপুর-২
ঢাকা- ১২১৬


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×