শিশুসাম্যের ছড়া
ওরা বনাম তোমরা
তৈয়ব খান
তোমরা যখন বর্ষ বরণ করো
মুখোশ মুখে নতুন জামা পরে
মাথায় তখন বোঝা নিয়ে কারো
দিন কেটে যায় পথে পথে ঘুরে।
তোমার যখন পান্তা-ইলিশ পাতে
লঙ্কা-পেঁয়াজ মাখো; ওহ কী মজায়!
ওদের তখন যুদ্ধ ক্ষুধার সাথে
হন্য ওরা পান্তা-বাসি খোঁজায়।
তোমরা যখন আল্পনাতে দেহ
সাজাও ভালো পয়সা খরচ করে
ময়লা জামায় তখন ওদের কেহ
মুফতে পথের ধূলি দিয়ে ভরে।
তোমার বাড়ি তো নয়- যেন প্রাসাদ
ঘুমাও নরম বালিশ- বিছানাতে
ওদের যে নেই মাথার উপর ছাদ
চট মুড়িয়ে ঘুমিয়ে থাকে রাতে।
ওদের বয়স নয়তো অনেক বেশি
তোমার মতো হয়তো কারো খোকা-ই
তোমার আছে মা-বাবা কি মাসি
কেউ নেই ওদের; ওরা পথের টোকাই।
তৈয়ব খান
কবি, লেখক ও প্রকাশক
অরুণালোক প্রকাশনী
৪০/১/বি, ওয়ার্ড- ৪, পাঠানটোলা, ধামরাই পৌরসভা
ঢাকা- ১৩৫০।
মোবাইলঃ ০১৯৪২-৮৪৭২০৭
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।