somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবহন সংশ্লিষ্টদের কাছে আমরা জিম্মি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার থেকে অনেক কষ্ট বিআরটিসিতে উঠতে পারলাম। গাড়িটি বাইপাল যাবে তাই আমাকে নবীনগর নেমে যেতে হলো। আমি ধামরাই আসবো কিন্তু নবীনগর থেকে ধামরাই কোন গাড়ি আসবে না। ধামরাইয়ের বাসগুলো বেশি টাকা পাওয়ার লোভে কেবল গাবতলী- সাভার থেকে পাটুরিয়ার যাত্রী তুলছে। প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর সুয়াপুরের একটি বাসে উঠতে পারলাম। এটাতেও রি-ডবল ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা সব জিম্মি হয়ে অগত্যা তাই পরিশোধ করছে। বাইশ মাইল পার হবার পর লম্বা যানজটের কবলে পড়ে খাবি খাচ্ছিলাম। ধুঁকতে ধুঁকতে কোন রকম কহিনুর গেট এসে যানজটের কাছে হার মেনে বাস থেকে নেমে এলাম। ইসলামপুর পর্যন্ত ডবল ভাড়া গচ্চা গেল।
ঈদ এলেই পরিবহন সেক্টরের লুটপাটের মহোৎসব চোখে পড়ে। পরিবহন মালিক, গাড়িচালক এরা অনেকেই অসহায় যাত্রীদের কাছ থেকে জোর করে আদায় করা টাকায় কোরবানি দেয়। এদের কৃত কোরবানি কতটা সহি- এ প্রশ্ন অবান্তর।
যাক সে কথা, আমাদের দেশে শুধু মুসলমানরাই বসবাস করে না। এখানে অন্যান্য ধর্মাবলম্বি লোকজনও আছে। ঈদের সময়টাতের ওদের কাজকাম বন্ধ থাকে না। পেটের দায়ে ওদেরও বিভিন্ন স্থানে যেতে আসতে হয়। কিন্তু ওরা এ সময়টাতে অতিরিক্ত পরিবহন ভাড়া গুণতে বাধ্য হয়। সেক্ষেত্রে ওদের মনে মুসলমানদের ঈদ উৎসবকে ভাল চোখে দেখে না। দেখার কথাও না। মুসলমানদের ধর্মীয় উৎসবে ওরা কেন পকেটে টাকা গচ্চা দিতে যাবে??
আমাদের দেশের এমপি মন্ত্রীদের যাত্রীবাহি বাসে উঠতে হয় না। ওদের গাড়ির কমতি নেই। আমাদের ভোটে আমাদের জনপ্রতিনিধি হয়ে ওরা কোন কষ্টই ভোগ করে না। আমার অনুরোধ, মন্ত্রী এমপিরাও অন্তত ঈদের সময়টাকে সাধারণ যাত্রীবাহী গাড়িতে উঠে দেখুক; কত দিনে মাস যায়। আমাদের অনেক অনেক কষ্টের টাকা। এ সামান্য টাকা আয় করতে আমাদের কতখানি প্রাণান্তকর পরিশ্রম করতে হয়; সেটা বলাই বাহুল্য।
আমি এ পর্যন্ত দেখলাম না এ যাবৎকালের বাংলাদেশের কোন সরকার পরিবহন সমস্যা থেকে এ জাতিকে মুক্তি দিতে পারলো। বেশ বুঝা যায় আমাদের দেশের রাজনীতি শুধু ভোটের রাজনীতি; জনমানুষের কল্যাণের রাজনীতি নয়। তাই আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষের আদাব-সালাম পায় ভয়ের জন্য, ভালবাসার জন্য নয়। ভালোবেসে কেউ ওদের সালাম দেয় না; দেয় ভয়ে। ভয় এজন্য যে, ওদের সম্মান না দেখালে হয়রানি হতে হবে। মানুষের ভালবাসা ও শ্রদ্ধা পাবার চেষ্টা ওদের মাঝে কখনোই নেই। কিন্তু আমি ওদের সত্যিকারের ভালবাসতে চাই; কিন্তু ওরা কি আমার ভালবাসা পাবার জন্য জনকল্যাণমুখি কাজ করবে?? অন্তত করা তো উচিত।
সরকারের উচিৎ পরিবহন দুর্নীতি থেকে এ জাতিকে মুক্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা। মানুষের ভালবাসা পাওয়ার জন্য কাজ করা।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×