somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শমসের নগর ডাকবাংলো এবং আমাদের মুক্তিযুদ্ধ

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শমসেরনগর ডাক বাংলো। শমসেরনগর মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ থানার একটি ছোট শহর। ১৯৭১ সালে এ ডাক বাংলোতে আস্তানা পেতেছিল- পাকিস্তানী সেনাবাহিনী। আর এখানেই স্বাধীনতাকামী বাঙালিদের ধরে এনে অত্যাচার করা হতো। এখানে একটি পাকুড় (অশ্বত্থ- বট জাতীয়) গাছ আছে। এ গাছে বেঁধে পাকিস্তানী সেনাবাহিনী বাঙালিদের অমানুসিক অত্যাচার করে স্বাধীনতার স্বপ্ন ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু এত অত্যাচারের পরেও বীর বাঙালি তাদের স্বাধীকার আন্দোলনে বিন্দুমাত্র থামিয়ে দেয়নি। অবশেষে অনেক রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর শত্রুমুক্ত হয়।
লন্ডন প্রবাসী লেখক এডভোকেট মোহাম্মদ ইয়াওর উদ্দিন (সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ, ইনাতগঞ্জ) তাঁর এলাকার মুক্তিযোদ্ধাদের জীবনী সংরক্ষণের জন্য গ্রন্থ রচনা করছেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভিত্তিক তাঁর রচিত প্রথম বইটি হচ্ছে শমসের নগরের কৃতিসন্তান যিনি ১৯৭১ সালের ৪ঠা মার্চ শমসেরনগর পুলিশ ফাঁড়ির পাকিস্তানী পতাকায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, সেই বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিমের জীবনী ভিক্তিক গ্রন্থ ”বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম” গ্রন্থটির (যে বইটি আমার অরুণালোক প্রকাশনী থেকে খুব শিঘ্রিই বের হতে যাচ্ছে) জন্য তথ্য উপাত্ত সংগ্রহের কাজে গত 26/03/2018 তারিখে মৌলভীবাজার ভ্রমণ করি এবং এ ছবিগুলো সংগ্রহ করি।
আমার কাজে সহযোগিতা করেছেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের ছোটভাই আব্দুল আহাদ ফানু ও লেখকের ভাতিজা ইমদাদ ইসলাম সোহেদ।

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×