somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এম হাসানের প্রধান উপদেষ্টা হওয়া আর হয়ে উঠলো না-গাছে তুলে মই সরিয়ে নিচ্ছে জোট সরকার

১৭ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকারের হবু প্রধান উপদেষ্টার দৃশ্যপট থেকে বিতর্কিত বিচারপতি কে এম হাসানের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে। তাকে গাছে উঠিয়ে দিয়ে শেষ পর্যনত্দ বেকায়দায় রেখেই মই সরিয়ে নিতে যাচ্ছে বিএনপি-জামাত জোট সরকার। ফলে তার আর প্রধান উপদেষ্টা হওয়া হচ্ছে না। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে 5ম রাউন্ড সংলাপ শেষে এমনই আভাস পাওয়া গেছে। দুনেতার ভাষ্য অনুযায়ী, আগামী 23 অক্টোবরই নির্ধারিত হয়ে যেতে পারে তার ভাগ্য। এখন শুধু অপেক্ষার পালা।
এদিকে গতরাতে বিবিসি জানায়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কে এম হাসানকে বাদ দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সর্বশেষ যে প্রসত্দাব তা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে বিএনপির নেতারা বলেছেন। বিবিসি আরো জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিএনপির পক্ষ থেকে তাদের কাছে বিচারপতি কে এম হাসানের প্রশ্নে ছাড় দিয়ে নির্বাচন কমিশন পুরোপুরি পুনর্গঠনের প্রসত্দাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিন' জলিল বলেন, তারা আগে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের প্রশ্নে সমঝোতা চান।
সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানেরই হওয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। কিন' প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ক্ষমতাসীন জোটের বাইরের দলগুলো এ পদে তাকে মেনে নিচ্ছে না। অভিযোগ রয়েছে, কে এম হাসান বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি এ দলের আনত্দর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একবার দলীয় মনোনয়নও চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর খুনির ঘনিষ্ঠ আত্মীয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় বিব্রত বোধ করায় এ মামলার বিচারকাজ বিঘি্নত হয়। সবচেয়ে বড়ো অভিযোগ, জোট সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিঙের নীলনকশার অংশ হিসেবে দলীয় লোক কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করতে 2004 সালে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা 65 বছর থেকে
বাড়িয়ে 67 বছর করা হয়।
এসব কারণে বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা পদে কোনোভাবেই মেনে নিচ্ছেনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। তারা চায় ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হোক। সংস্কার প্রশ্নে চলমান সংলাপে তাই কে এম হাসান প্রসঙ্গেই ঘুরপাক খাচ্ছিল আলোচনা। অবশেষে গত সোমবার আব্দুল জলিল ও মান্নান ভুঁইয়ার মধ্যে অনুষ্ঠিত 5ম দফা সংলাপে পাওয়া গেলো অগ্রগতির আভাস। বিশ্বসত্দ সূত্রে জানা গেছে, কে এম হাসান প্রশ্নে ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। অবশ্য এখনো তা নির্ভর করছে দু দলের প্রধান দুই নেত্রীর সিদ্ধানত্দের ওপর। সংলাপ শেষে দুনেতা যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতায় উপনীত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, দুদলের দুই শীর্ষ নেত্রীর অনুমোদন পেলে দেশবাসীকে সুসংবাদ জানাতে পারবেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আগামী 22 অক্টোবরের মধ্যেই দেশে ফিরবেন তারা। 23 অক্টোবর অর্থাৎ ঈদের আগের দিন আবারো বৈঠকে বসবেন বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ততোক্ষণে যদি তারা পেয়ে যান দুই শীর্ষ নেত্রীর গ্রিন সিগন্যাল তাহলেই বিদায় ঘণ্টা বেজে উঠবে বিচারপতি কে এম হাসানের। আর দেশবাসীর ঈদের আনন্দের সঙ্গে যুক্ত হবে রাজনৈতিক সংকট মোচনের বাড়তি আনন্দ।
তবে ধারণা করা হচ্ছে, উভয়পক্ষে সমঝোতা হলেও 23 অক্টোবর এ ব্যাপারে ঘোষণা নাও আসতে পারে। কে এম হাসানের পরিবর্তে সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির ব্যাপারে একমত হওয়া এবং তাকে এ পদে বসানোর প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কিছু সময় লাগতে পারে। সেক্ষেত্রে সরকারের মেয়াদ পূর্তির আগে আরেক দফা সংলাপে বসতে হতে পারে দুনেতাকে। অনত্দত বিএনপি সংলাপ প্রক্রিয়াকে তাদের ক্ষমতার মেয়াদের শেষ দিনটি পর্যনত্দ টেনে নিতে চায় বলে পর্যবেক্ষক মহল ধারণা করছেন।

*ভোরের কাগজ**
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×