somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গরুটির দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা

২৮ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস করুন আর নাই করুন, ওপরের ছবির বড়সড় ওই গরুটির দাম হাঁকা হয়েছে 'মাত্র 12 লাখ' টাকা। নগরীর 15টি কোরবানির পশুর হাটের মধ্যে সবচেয়ে বড় গরুটি উঠেছে গাবতলীতে। বিক্রেতা এর দাম চাইছেন 12 লাখ টাকা! একটি উটের দাম হাঁকা হচ্ছে প্রায় 2 লাখ, ছাগল 32 হাজার, দুম্বা 70 হাজার টাকা। গরুর মালিক জামালের কথা মতো কে একজন বুধবার তার 12 লাখ টাকার গরুর দাম 5 লাখ টাকা বলে গেছেন। তিনি এর চেয়েও অনেক বেশি দামে তার গরুটি বিক্রি করতে পারবেন বলে আশা নিয়ে আছেন। কোরবানির পশুর এই অস্বাভাবিক দাম শুনে হতভম্ব বহু ক্রেতা হতাশ হয়ে হাটে হাটে ঘুরে বেড়াচ্ছেন। তবে ইজারাদারদের আশা, পশুর দাম এত বেশি থাকবে না। সরবরাহ আরও বাড়লে দাম পড়ে যাবে। অন্যদিকে অবৈধ হাট বসিয়ে পুরনো ঢাকার নয়াবাজারের প্রধান সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হলেও হাত-পা গুটিয়ে বসে আছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও পুলিশ প্রশাসন।
রাজধানীতে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। বাড়ছে ক্রেতাদের ভিড়। দূর-দূরান- থেকে ট্রাক ও ট্রলার ভর্তি করে গরু-ছাগল নিয়ে আসছেন বেপারিরা। গাবতলী হাট গরু, ছাগল ও মহিষে ভরে গেছে। এসব পশুর পাশাপাশি কোরবানির জন্য আনা হয়েছে কিছু দুম্বা ও উট। ভেতরে জায়গা হয় না বলে বহু গরু হাটের বাইরে রাস-ায় রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাটে প্রচুর দর্শক দেখা যায়। এর মধ্যে অনেকে কিনেছেনও। গাবতলীতে গরু কিনলে বোনাস হিসেবে চাপাতি (এক প্রকার দা) দিচ্ছেন কোন কোন বিক্রেতা। হাটের মাঝখানে বড় গরুর ছাউনি। এখানে ফরিদপুরের নগরকান্দার ভবুদিয়া গ্রামের জামাল মিয়া বড় সাইজের অস্ট্রেলিয়ান গরু এনেছেন পাঁচটি। এগুলোর মধ্যে প্রায় 25 মণ ওজনের বড়টির দাম হাঁকছেন 12 লাখ টাকা। অন্যগুলোর দাম হাঁকছেন 5 থেকে 10 লাখ টাকা। জামাল বলেন, 12 লাখ টাকার গরুর দাম বুধবার এক ক্রেতা 5 লাখ টাকা বলে গেছেন। গাবতলী হাটের দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে উটের ছাউনি। গতকাল ওই ছাউনিতে ছয় থেকে চৌদ্দ মণ ওজনের আটটি উট দেখা গেছে। ব্যবসায়ী দেলোয়ার হোসেন বড় উটের দাম 1 লাখ 85 হাজার ও ছোটটি 1 লাখ 30 হাজার টাকা চাইছেন। তিনি বলেন, সীমান-ে কড়াকড়ির কারণে ভারত থেকে গরু কিংবা উট বেশি আসতে পারছে না। এছাড়া গরু আনতে পুলিশকে পথে পথে চাঁদা দিতে হচ্ছে। তাই দাম বেশি। উটের ছাউনিতেই রাখা হয়েছে দুটি দুম্বা। দুম্বার মালিক আমজাদ হোসেন বলেন, তিন বছর লালন-পালন করার পর এবার ছয়টি দুম্বা এনেছেন। বুধবার চারটি দুম্বা 2 লাখ 10 হাজার টাকায় বিক্রি করেছেন। গতকাল 60 কেজি ওজনের দুম্বার দাম তিনি 70 হাজার ও 40 কেজি ওজনেরটি 50 হাজার টাকা হাঁকেন। ইজারাদার অফিসের কাছে অপর একটি ছাউনির নিচে ছাগল রাখা হয়েছে। নোয়াখালীর মাইজদীর মোঃ সেলিমের দাবি, তিনিই সবচেয়ে বড় ছাগলের মালিক। এখন যে ছাগলগুলো রয়েছে তার মধ্যে বড়টির ওজন হবে প্রায় 50 কেজি। এটার দাম তিনি হাঁকছেন 32 হাজার টাকা। তবে ছাগলটি কিছুতেই 18 হাজার টাকার নিচে বিক্রি করবেন না বলে জানান তিনি। হাটের মাঝখানে মহিষ রাখার স্থানে প্রচুর মহিষ থাকলেও ক্রেতা নেই। ব্যবসায়ী লোকমান জানান, মহিষের ক্রেতারা মাংস ব্যবসায়ী বলে ঈদের আগে বিক্রি হয় না। তবে কোরবানি দেয়ার জন্য কেউ কেউ শখ করে মহিষ কেনেন।
নগরীর দ্বিতীয় বৃহত্তম হাট বসেছে নয়াবাজারে। ডিসিসি এ হাটটি আরমানীটোলা মাঠে বসার অনুমোদন দিলেও প্রভাবশালীরা জোর করে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু বন্ধ করে প্রধান সড়কে বসে গেছে। প্রধান সড়ক বন্ধ হওয়ায় হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। গতকাল নয়াবাজার প্রধান সড়কে গরু তোলা হয়েছে। আশপাশ এলাকার অলিগলিতেও গরু-ছাগল রাখা হয়েছে। নয়াবাজারে কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি। তালতলা হাটে গতকাল দুপুরে শতাধিক এবং পঙ্গু হাসপাতালের বিপরীতে আগারগাঁও হাটে দুই শতাধিক গরু দেখা গেছে। তবে ক্রেতা তেমন ছিল না। গরুর দাম এ হাটেও বেশি। ইজারাদারদের লোকজন বলেছেন, শনিবারের মধ্যে পশুর দাম নেমে আসবে। তখন বাজারও জমবে।
এছাড়া খিলক্ষেত টানপাড়া, ঝিগাতলা-হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ মাঠ, ধূপখোলা মাঠ, হোসেনি দালান রোড, কমলাপুর মাঠ, উত্তরা আজমপুর, মেরাদিয়া বাজার, পোস-গোলা আলম মার্কেট, শাহজাহানপুরে সানরাইজ ক্লাবের মাঠ এবং গোলাপবাগ মাঠ সংলগ্ন 85 নম্বর ওয়ার্ডের আউটফল এলাকায় ডিসিসির স্টাফ কোয়ার্টারের খালি জায়গায় বসা হাটেও গতকাল বেশকিছু গরু উঠেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্রতীপ

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৯

একটা মানুষ, চাওয়া পাওয়ার হিসেব ছাড়া ঠিক কতটা দিন, কতটা মাস, কতটা বছর অপর একটা মানুষের সঙ্গ হয়ে থাকতে পারে? আমার জন্মের ঠিক আটদিন পরে, তরুর জন্ম। এখন আমার বয়স... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×